✍️বিকল্পধর্মী প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
💡 ১. কোন্ খনিজ মৌলের অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়?
(a) ক্যালসিয়াম | (b) জিঙ্ক | (c) সোডিয়াম | (d) ফসফরাস।
✔️ উত্তর: (b) জিঙ্ক।
💡 ২. কোন্ তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান?
(a) – 40° | (b) 40° | (c) 20° | (d) 50°।
✔️ উত্তর: (a) – 40°।
💡 ৩. 0°C তাপমাত্রার 5 g বরফকে 0°C উষ্ণতার 5 g জলে পরিণত করতে তাপশক্তির প্রয়োজন —
(a) 80 cal | (b) 200 cal | (c) 400 cal | (d) 100 cal।
✔️ উত্তর: (c) 400 cal।
💡 ৪. বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে না?
(a) বস্তুর ভর | (b) উষ্ণতার পরিবর্তন | (c) বস্তুর উপাদান | (d) বস্তুর আপেক্ষিক গুরুত্ব।
✔️ উত্তর: (d) বস্তুর আপেক্ষিক গুরুত্ব।
💡 ৫. কিউপ্রাস ক্লোরাইড যৌগে কপার ধাতুর যোজ্যতা —
(a) 2 | (b) 1 | (c) 3 | (d) কোনোটিই নয়।
✔️ উত্তর: (b) 1।
💡 ৬. পাথুরে চুন-এর সঙ্গে জলের বিক্রিয়া একটি —
(a) তাপদায়ী ভৌত পরিবর্তন | (b) তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন | (c) তাপদায়ী রাসায়নিক পরিবর্তন | (d) তাপগ্রাহী ভৌত পরিবর্তন।
✔️ উত্তর: (c) তাপদায়ী রাসায়নিক পরিবর্তন।
💡 ৭. দেহের পক্ষে ক্যালোরিবিহীন খাদ্যটি হল —
(a) শর্করা | (b) প্রোটিন | (c) স্নেহ পদার্থ | (d) ভিটামিন।
✔️ উত্তর: (d) ভিটামিন।
💡 ৮. মানবদেহে শর্করা যে রূপে সঞ্চিত থাকে তা হল —
(a) শ্বেতসার | (b) গ্লাইকোজেন | (c) গ্লুকোজ | (d) সেলুলোজ।
✔️ উত্তর: (b) গ্লাইকোজেন।
💡 ৯. মানুষের দেহে যে ভিটামিনের সংশ্লেষ সম্ভব তা হল —
(a) K | (b) C | (c) A | (d) D।
✔️ উত্তর: (d) D।
💡 ১০. পদার্থের অবস্থান্তরের জন্য দায়ী —
(a) বাষ্পচাপ | (b) লীনতাপ | (c) বিকীর্ণ তাপ | (d) উষ্ণতা।
✔️ উত্তর: (b) লীনতাপ।
💡 ১১. ফারেনহাইট থার্মোমিটারের প্রাথমিক অন্তর হল —
(a) 100 | (b) 32 | (c) 212 | (d) 180।
✔️ উত্তর: (d) 180।
💡 ১২. পারদের ল্যাটিন নাম হল —
(a) হাইড্রার্জিরাম | (b) স্ট্যানাম | (c) মারকারি | (d) প্লাম্বাম।
✔️ উত্তর: (a) হাইড্রার্জিরাম।
💡 ১৩. পরমাণুতে কোন কণা সংখ্যায় সমান?
(a) প্রোটন ও নিউট্রন | (b) নিউট্রন ও ইলেকট্রন | (c) প্রোটন ও ইলেকট্রন | (d) কোনোটিই নয়।
✔️ উত্তর: (c) প্রোটন ও ইলেকট্রন।
💡 ১৪. প্রায় 500 বছর আগে ইউরোপে প্রচলিত রোগটির নাম —
(a) বেরিবেরি | (b) পেলেগ্রা | (c) স্কার্ভি | (d) রিকেট।
✔️ উত্তর: (c) স্কার্ভি।
💡 ১৫. অতিরিক্ত প্রোটিন শরীরে জমা হলে যে সমস্যা দেখা যায়, তা হল —
(a) রক্তক্ষরণ | (b) বাত ও কিডনি স্টোন | (c) মধুমেহ | (d) স্থূলত্ব।
✔️ উত্তর: (b) বাত ও কিডনি স্টোন।
💡 ১৬. মাছে কোন্ খাদ্য উপাদানটি বেশি পরিমাণে থাকে?
(a) শর্করা | (b) প্রোটিন | (c) খনিজ মৌল | (d) ফ্যাট।
✔️ উত্তর: (b) প্রোটিন।
💡 ১৭. 2H₂O₂ → 2H₂O + O₂ — এটি কোন ধরনের বিক্রিয়া?
(a) প্রত্যক্ষ সংযোজন বিক্রিয়া | (b) প্রতিস্থাপন বিক্রিয়া | (c) বিনিময় বিক্রিয়া | (d) বিয়োজন বিক্রিয়া।
✔️ উত্তর: (d) বিয়োজন বিক্রিয়া।
💡 ১৮. একটি বস্তুর উষ্ণতা 10°C থেকে 20°C করতে যতটা তাপ দরকার, 20°C থেকে 40°C করতে তার _____ তাপ দরকার।
(a) তিনগুণ | (b) দ্বিগুণ | (c) অর্ধেক | (d) সমপরিমাণ।
✔️ উত্তর: (b) দ্বিগুণ।
💡 ১৯. রক্তের প্লাজমায় _____ প্রোটিন থাকে।
(a) হিমোগ্লোবিন | (b) মায়োসিন | (c) ফাইব্রিনোজেন | (d) অ্যাকটিন।
✔️ উত্তর: (c) ফাইব্রিনোজেন।
💡 ২০. পরমাণু আধান —
(a) ধনাত্মক | (b) ঋণাত্মক | (c) শূন্য | (d) কোনোটিই নয়।
✔️ উত্তর: (c) শূন্য।
💡 ২১. দেহের উচ্চতা বেড়ে গেলে —
(a) রক্তনালীর ব্যাস কমে যায় | (b) ঘাম বেরোনোর পরিমাণ কমে যায় | (c) কাজে অনীহা ও কুঁড়েমি দেখা যায় | (d) খাদ্যগ্রহণের পরিমাণ কমে যায়।
✔️ উত্তর: (c) কাজে অনীহা ও কুঁড়েমি দেখা যায়।
💡 ২২. ধনাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয় —
(a) প্রোটন | (b) নিউট্রন | (c) অ্যানায়ন | (d) ক্যাটায়ন।
✔️ উত্তর: (d) ক্যাটায়ন।
💡 ২৩. বরফ গলনের লীনতাপ —
(a) 537 cal/g | (b) 80 cal/g | (c) 100 cal/g | (d) 180 cal/g।
✔️ উত্তর: (b) 80 cal/g।
💡 ২৪. HgCl₂ + Cu → CuCl₂ + Hg বিক্রিয়াটি —
(a) বিনিময় বিক্রিয়া | (b) প্রতিস্থাপন বিক্রিয়া | (c) বিয়োজন বিক্রিয়া | (d) প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া।
✔️ উত্তর: (b) প্রতিস্থাপন বিক্রিয়া।
💡 ২৫. ফারেনহাইট স্কেলের 1 সংখ্যক ঘর = _____ সংখ্যক ঘর সেলসিয়াস স্কেলে।
(a) 180/100 | (b) 100/180 | (c) 180 | (d) 100।
✔️ উত্তর: (b) 100/180।
💡 ২৬. মাংসপেশিতে কোন ধরনের প্রোটিন থাকে?
(a) কেরাটিন | (b) কোলাজেন | (c) অ্যাকটিন, মায়োসিন | (d) হিমোগ্লোবিন।
✔️ উত্তর: (c) অ্যাকটিন, মায়োসিন।
💡 ২৭. আমাদের দেহে কোন খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না?
(a) কার্বোহাইড্রেট | (b) প্রোটিন | (c) লিপিড | (d) ভিটামিন।
✔️ উত্তর: (d) ভিটামিন।
💡 ২৮. উষ্ণতা মাপার যন্ত্র —
(a) থার্মোমিটার | (b) ব্যারোমিটার | (c) হাইগ্রোমিটার | (d) অ্যানিমোমিটার।
✔️ উত্তর: (a) থার্মোমিটার।
💡 ২৯. একটি প্রাকৃতিক খাদ্যের নাম হল —
(a) বিস্কুট | (b) চকলেট | (c) আনারস | (d) নুডলস।
✔️ উত্তর: (c) আনারস।
💡 ৩০. নিস্তড়িৎ পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা —
(a) সমান | (b) অসমান | (c) শূন্য | (d) পরিবর্তনশীল।
✔️ উত্তর: (a) সমান।
💡 ৩১. কোনো মৌলের পরমাণু-ক্রমাঙ্ক ১২ হলে, প্রোটন সংখ্যা হবে —
(a) ১২ টি | (b) ১০ টি | (c) ১৪ টি | (d) ৬ টি।
✔️ উত্তর: (a) ১২ টি।
💡 ৩২. ভিটামিন A-এর উৎস হল —
(a) আপেল | (b) ডিম | (c) গাজর | (d) ভাত।
✔️ উত্তর: (c) গাজর।
💡 ৩৩. কোলাজেন প্রোটিন থাকে —
(a) রক্তে | (b) মাংসে | (c) অস্থিতে | (d) চুলে।
✔️ উত্তর: (c) অস্থিতে।
💡 ৩৪. দুটি বস্তুতে সমান পরিমাণ তাপ থাকলে —
(a) উষ্ণতা সমান হয় | (b) উষ্ণতা বেশি হয় | (c) সমান নাও হতে পারে | (d) কিছুই হয় না।
✔️ উত্তর: (c) সমান নাও হতে পারে।
💡 ৩৫. লীনতাপ পদার্থের —
(a) তাপমাত্রা বাড়ায় | (b) তাপমাত্রা কমায় | (c) অবস্থার পরিবর্তন ঘটায় | (d) ভর বাড়ায়।
✔️ উত্তর: (c) অবস্থার পরিবর্তন ঘটায়।
💡 ৩৬. HNO₃-তে 'N'-এর যোজ্যতা —
(a) 2 | (b) 3 | (c) 4 | (d) 5।
✔️ উত্তর: (d) 5।
💡 ৩৭. ³⁵₁₇Cl-এর পরমাণু-ক্রমাঙ্ক ও নিউট্রন সংখ্যা যথাক্রমে —
(a) 18, 17 | (b) 17, 17 | (c) 17, 18 | (d) 18, 18।
✔️ উত্তর: (c) 17, 18।
💡 ৩৮. Pb(NO₃)₂ + FeSO₄ → PbSO₄ + Fe(NO₃)₂ — এটি কী ধরনের বিক্রিয়া? —
(a) সংযোজন | (b) বিয়োজন | (c) প্রতিস্থাপন | (d) বিনিময়।
✔️ উত্তর: (d) বিনিময়।
💡 ৩৯. 0°C উষ্ণতার 10 g বরফকে 0°C উষ্ণতার 10 g জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ —
(a) 400 cal | (b) 600 cal | (c) 800 cal | (d) 1000 cal।
✔️ উত্তর: (c) 800 cal।
💡 ৪০. প্রদত্ত কোন্ পদার্থের ঊর্ধ্বপাতন ঘটে? —
(a) NaCl | (b) NH₄Cl | (c) KCl | (d) CaCO₃।
✔️ উত্তর: (b) NH₄Cl।
💡 ৪১. ফসফেট (PO₄³⁻) মূলকের যোজ্যতা —
(a) 1 | (b) 2 | (c) 3 | (d) 4।
✔️ উত্তর: (c) 3।
💡 ৪২. কোন্ ভিটামিন হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে? —
(a) A | (b) B | (c) D | (d) C।
✔️ উত্তর: (c) D।
💡 ৪৩. মোমো, চাউমিন ইত্যাদি খাবারগুলিতে ক্ষতিকারক পদার্থ —
(a) লবণ | (b) চিনি | (c) তেল | (d) আজিনোমোটো।
✔️ উত্তর: (d) আজিনোমোটো।
💡 ৪৪. SI-তে তাপের একক হল —
(a) জুল | (b) ক্যালোরি | (c) ওয়াট | (d) নিউটন।
✔️ উত্তর: (a) জুল।
💡 ৪৫. 0°C-এর মান ফারেনহাইট স্কেলে —
(a) 0°F | (b) 32°F | (c) 100°F | (d) 212°F।
✔️ উত্তর: (b) 32°F।
💡 ৪৬. কোনো পরমাণুর ঋণাত্মক আধানযুক্ত কণা হল —
(a) প্রোটন | (b) নিউট্রন | (c) ইলেকট্রন | (d) নিউক্লিয়াস।
✔️ উত্তর: (c) ইলেকট্রন।
💡 ৪৭. কোনটি মৌলিক অণু? —
(a) H₂O | (b) CO₂ | (c) NH₃ | (d) Cl₂।
✔️ উত্তর: (d) Cl₂।
💡 ৪৮. যে খাদ্য উপাদান থেকে আমরা শক্তি পেয়ে থাকি সেটি হল —
(a) প্রোটিন | (b) ভিটামিন | (c) খনিজ | (d) শর্করা।
✔️ উত্তর: (d) শর্করা।
💡 ৪৯. তাপের একটি একক হল —
(a) জুল | (b) মিটার | (c) সেকেন্ড | (d) কেলভিন।
✔️ উত্তর: (a) জুল।
💡 ৫০. ফারেনহাইট স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্ক —
(a) 100°F | (b) 212°F | (c) 32°F | (d) 0°F।
✔️ উত্তর: (b) 212°F।
💡 ৫১. পারদের চিহ্ন হল —
(a) Pb | (b) Fe | (c) Hg | (d) Cu।
✔️ উত্তর: (c) Hg।
💡 ৫২. পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় —
(a) Cu | (b) Na | (c) K | (d) Ca।
✔️ উত্তর: (a) Cu।
💡 ৫৩. অ্যানিমিয়া হল —
(a) ভিটামিনের অভাব | (b) ক্যালসিয়ামের অভাব | (c) আয়রনের অভাবজনিত রোগ | (d) প্রোটিনের অভাব।
✔️ উত্তর: (c) আয়রনের অভাবজনিত রোগ।
💡 ৫৪. জলের বাষ্পীভবনের লীনতাপ —
(a) 80 cal/g | (b) 537 cal/g | (c) 100 cal/g | (d) 180 cal/g।
✔️ উত্তর: (b) 537 cal/g।
💡 ৫৫. কোনো বস্তুর উষ্ণতা হ্রাস পেলে, বস্তু দ্বারা বর্জিত তাপের পরিমাণ নির্ভর করে —
(a) ভর | (b) উষ্ণতা হ্রাস | (c) আপেক্ষিক তাপ | (d) সবকটির ওপর।
✔️ উত্তর: (d) সবকটির ওপর।
💡 ৫৬. NaCl + AgNO₃ → AgCl + NaNO₃ এটি কী জাতীয় বিক্রিয়া? —
(a) সংযোজন | (b) বিয়োজন | (c) প্রতিস্থাপন | (d) বিনিময় বিক্রিয়া।
✔️ উত্তর: (d) বিনিময় বিক্রিয়া।
💡 ৫৭. ফসফেট মূলকটির আধান —
(a) 1- | (b) 2- | (c) 3- | (d) 4-।
✔️ উত্তর: (c) 3-।
💡 ৫৮. ক্লোরিন পরমাণুর ইলেকট্রন-বিন্যাস হল —
(a) 2, 8, 8 | (b) 2, 8, 7 | (c) 2, 7, 8 | (d) 8, 2, 7।
✔️ উত্তর: (b) 2, 8, 7।
✔️ উত্তর: (b) থার্মোমিটার।
💡 ৬০. তরল থেকে কঠিন অবস্থায় পরিবর্তনের নাম — (a) ঘনীভবন, (b) কঠিনীভবন, (c) গলন, (d) বাষ্পীভবন।
✔️ উত্তর: (b) কঠিনীভবন।
💡 ৬১. পরমাণুর ঋণাত্মক তড়িৎযুক্ত কণার নাম — (a) প্রোটন, (b) ইলেকট্রন, (c) নিউট্রন, (d) কোনোটিই নয়।
✔️ উত্তর: (b) ইলেকট্রন।
💡 ৬২. অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত হল — (a)AlCl3, (b) AlCl2, (c) AlCl, (d)AgCl।
✔️ উত্তর: (a) AlCl3।
💡 ৬৩. শক্তি পাওয়া যায় না এমন খাদ্য উপাদান হল — (a) প্রোটিন, (b) কার্বোহাইড্রেট, (c) ফ্যাট, (d) ভিটামিন।
✔️ উত্তর: (d) ভিটামিন।
💡 ৬৪. অ্যানিমিয়া কীসের অভাবজনিত রোগ? — (a) আয়োডিন, (b) ভিটামিন-D, (c) লৌহ, (d) ভিটামিন-A।
✔️ উত্তর: (c) লৌহ।
💡 ৬৫. ফারেনহাইট স্কেলের নিম্নস্থিরাঙ্ক কত? — (a) 0°C, (b)100°C, (c) 32°F, (d)212° F।
✔️ উত্তর: (c) 32°F।
💡 ৬৬. দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে — (a) ক্যালশিয়াম, (b) ম্যাগনেশিয়াম, (c) সোডিয়াম, (d) জিঙ্ক।
✔️ উত্তর: (c) সোডিয়াম।
💡 ৬৭. BMI 24 হলে এটি নির্দেশ করে — (a) স্বাভাবিক ওজন, (b) বেশি ওজন, (c) স্থূলত্ব, (d) কোনোটিই নয়।
✔️ উত্তর: (a) স্বাভাবিক ওজন।
💡 ৬৮. বরফ জলে ডোবালে থার্মোমিটারের পাঠ পূর্বের চেয়ে — (a) বৃদ্ধি পায়, (b) হ্রাস পায়, (c) পরিবর্তন হয় না, (d) থার্মোমিটার ফেটে যায়।
✔️ উত্তর: (b) হ্রাস পায়।
💡 ৬৯. কোন্ গাছের পাতা নির্দিষ্ট তাপমাত্রায় খোলে ও বন্ধ হয়? — (a) সূর্যমুখী, (b) আম, (c) শুষনি, (d) কালমেঘ।
✔️ উত্তর: (a) সূর্যমুখী।
💡 ৭০. কলিচুনের সংকেত — (a) Ca(OH)2, (b) NaCO3, (c) MgO, (d) CaO।
✔️ উত্তর: (a) Ca(OH)2।
💡 ৭১. NaCl যৌগে Na ধাতুর যোজ্যতা — (a) 4, (b) 3, (c) 1, (d) 2।
✔️ উত্তর: (c) 1।
💡 ৭২. K পরমাণু 1টি ইলেকট্রন ছাড়লে হয় — (a) K+, (b) K-, (c) K2+, (d) K2-।
✔️ উত্তর: (a) K+।
💡 ৭৩. লেবুতে থাকে ভিটামিন — (a) C, (b) B, (c) K, (d) A।
✔️ উত্তর: (a) C।
💡 ৭৪. শর্করা পাওয়া যায় — (a) আপেলে, (b) বাদামে, (c) মাংসে, (d) মেটেতে।
✔️ উত্তর: (a) আপেলে।
💡 ৭৫. অন্ধত্ব ঘটে — (a) ভিটামিন-K, (b) খনিজ মৌল, (c) খাদ্যতন্তু, (d) ভিটামিন-A এর অভাবে।
✔️ উত্তর: (d) ভিটামিন-A এর অভাবে।
💡 ৭৬. তোমার শরীরের উষ্ণতা 95° F হলে, সেলসিয়াস থার্মোমিটারে পাঠ হবে — (a)33°C, (b) 63°C, (c) 35°C, (d) 95°C।
✔️ উত্তর: (c) 35°C।
💡 ৭৭. Zn2+এবং PO4³- মূলক দ্বারা গঠিত যৌগের সংকেত — (a) ZnPO4, (b) Zn2(PO4)3, (c) Zn(PO4)2, (d)Zn3(PO4)2।
✔️ উত্তর: (d) Zn3(PO4)2।
💡 ৭৮. ফারেনহাইট স্কেলে থার্মোমিটারের নিম্নস্থিরাঙ্ক হল — (a) 0°C, (b) 32°F, (c) 100°C, (d) 212°F।
✔️ উত্তর: (b) 32°F।
💡 ৭৯. CGS পদ্ধতিতে তাপের একক — (a) ক্যালোরি, (b) জুল, (c) আর্গ, (d) ওয়াট।
✔️ উত্তর: (a) ক্যালোরি।
💡 ৮০. শর্করাজাতীয় খাদ্যের উৎস হল — (a) ডাল, (b) মাছ, (c) ডিম, (d) চিনি।
✔️ উত্তর: (d) চিনি।
💡 ৮১. ফ্যাটে দ্রবীভূত ভিটামিন হল — (a) ভিটামিন-B, (b) ভিটামিন-C, (c) ভিটামিন-A, (d) ভিটামিন-B₁₂।
✔️ উত্তর: (c) ভিটামিন-A।
💡 ৮২. পরমাণু গঠনে সবচেয়ে ভারী কণা — (a) ইলেকট্রন, (b) নিউট্রন, (c) প্রোটন, (d) পজিট্রন।
✔️ উত্তর: (b) নিউট্রন।
💡 ৮৩. 11Na23 পরমাণুটির কেন্দ্রে নিউট্রন সংখ্যা — (a) 11, (b) 12, (c) 13, (d) 23।
✔️ উত্তর: (b) 12।
💡 ৮৪. যে উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেলে 32°F, তার পাঠ সেলসিয়াস স্কেলে হবে — (a) 100°C, (b) 32°F, (c) 0°C, (d) 32°C।
✔️ উত্তর: (c) 0°C।
💡 ৮৫. Zn+CuSO4 ➡️ZnSO4 + Cu বিক্রিয়াটি হল — (a) সংযোজন, (b) বিশ্লেষণ, (c) দ্বি-বিস্থাপন, (d) প্রতিস্থাপন।
✔️ উত্তর: (d) প্রতিস্থাপন।
💡 ৮৬. সিলভার নাইট্রেটের সংকেত হল — (a) AgCl (b) Ag2SO4, (c) AgNO3, (d) Ag2O।
✔️ উত্তর: (c) AgNO3।
💡 ৮৭. লীনতাপ পদার্থের — (a) তাপমাত্রা বাড়ায়, (b) তাপমাত্রা কমায়, (c) অবস্থান্তর ঘটায়, (d) ভর বাড়ায়।
✔️ উত্তর: (c) অবস্থান্তর ঘটায়।
💡 ৮৮. এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, তা হল — (a) প্রোটিন, (b) কার্বোহাইড্রেট, (c) ফ্যাট, (d) ভিটামিন।
✔️ উত্তর: (d) ভিটামিন।
💡 ৮৯. লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের কাজে কোন্ ধাতুর আয়ন অপরিহার্য? — (a) ক্যালসিয়াম, (b) সোডিয়াম, (c) পটাসিয়াম, (d) আয়রন।
✔️ উত্তর: (d) আয়রন।
💡 ৯০. বরফ গলনের লীনতাপের মান — (a) 100 ক্যালোরি/গ্রাম, (b) 80 ক্যালোরি/গ্রাম, (c) 537 ক্যালোরি/গ্রাম, (d) 50 ক্যালোরি/গ্রাম।
✔️ উত্তর: (b) 80 ক্যালোরি/গ্রাম।
💡 ৯১. বোরন মৌলের চিহ্নটি হল — (a) Bo, (b) Br, (c) B, (d) Be।
✔️ উত্তর: (c) B।
💡 ৯২. ভিটামিন-D-এর অভাবজনিত রোগ — (a) স্কার্ভি, (b) রিকেট, (c) অ্যানিমিয়া, (d) নাইট ব্লাইন্ডনেস।
✔️ উত্তর: (b) রিকেট।
💡 ৯৩. দুধ, ছানা, হেলথ ড্রিংকের বদলে — (a) ফলের রস, (b) লস্যি, (c) চা, (d) ছাতুর শরবত।
✔️ উত্তর: (d) ছাতুর শরবত।
💡 ৯৪. বরফ গলনের লীনতাপ — (a) 537 ক্যালোরি/গ্রাম, (b) 80 ক্যালোরি/গ্রাম, (c) 100 ক্যালোরি/গ্রাম, (d) 50 ক্যালোরি/গ্রাম।
✔️ উত্তর: (b) 80 ক্যালোরি/গ্রাম।
💡 ৯৫. পারদের (মারকারি) চিহ্ন — (a) Pb, (b) Fe, (c) Hg, (d) Ag।
✔️ উত্তর: (c) Hg।
💡 ৯৬. ভিটামিন-D-এর অভাবজনিত রোগ হল — (a) রিকেট, (b) স্কার্ভি, (c) বেরিবেরি, (d) অ্যানিমিয়া।
✔️ উত্তর: (a) রিকেট।
💡 ৯৭. Fe2SO4-এ সালফেট মূলকের যোজ্যতা — (a) 1, (b) 2, (c) 3, (d) 4।
✔️ উত্তর: (b) 2।
💡 ৯৮. একটি খাদ্য উপাদান যার থেকে শক্তি পাওয়া যায় না তা হল — (a) কার্বোহাইড্রেট, (b) প্রোটিন, (c) ফ্যাট, (d) ভিটামিন।
✔️ উত্তর: (d) ভিটামিন।
💡 ৯৯. এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, সেটি হল — (a) প্রোটিন, (b) ফ্যাট, (c) কার্বোহাইড্রেট, (d) ভিটামিন।
✔️ উত্তর: (d) ভিটামিন।
💡 ১০০. বেমানান শব্দটি হল — (a) ভিটামিন-A, (b) ভিটামিন-C, (c) ভিটামিন-D, (d) ভিটামিন-K।
✔️ উত্তর: (b) ভিটামিন-C।
💡 ১০১. (NH4)2SO4-এর অ্যামোনিয়াম মূলকের চার্জ — (a) +1, (b) -1, (c) +2, (d) -2।
✔️ উত্তর: (a) +1।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
💡 ১. বরফ গলনের লীনতাপ কত?
✔️ উত্তর: ৮০ ক্যালোরি/গ্রাম।
💡 ২. ফারেনহাইট স্কেলের নিম্নস্থিরাঙ্কের মান কত?
✔️ উত্তর: ৩২°F।
💡 ৩. জিঙ্ক-এর চিহ্ন লেখো।
✔️ উত্তর: Zn।
💡 ৪. চুল ও নখে কোন প্রোটিন থাকে?
✔️ উত্তর: কেরাটিন।
💡 ৫. হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে কোন্ রং ব্যবহার করা হয়?
✔️ উত্তর: মেটানিল ইয়েলো।
💡 ৬. সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষে অক্সিজেনের উৎস কী?
✔️ উত্তর: জল (H2O)।
💡 ৭. তাপ মাপা হয় কোন্ যন্ত্রের সাহায্যে?
✔️ উত্তর: ক্যালোরিমিটার।
💡 ৮. একটি ঋণাত্মক আধানযুক্ত মূলকের নাম ও চিহ্ন লেখো।
✔️ উত্তর: হাইড্রোক্সিল মূলক (OH-)।
💡 ৯. ১০০°C উষ্ণতার গরম জল এবং ১০০°C উষ্ণতার জলীয় বাষ্পের মধ্যে কোনটি ত্বকের বেশি ক্ষতি করবে?
✔️ উত্তর: ১০০°C উষ্ণতার জলীয় বাষ্প।
💡 ১০. লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম ও কাজ লেখো।
✔️ উত্তর: হিমোগ্লোবিন; কাজ হলো অক্সিজেন পরিবহন করা।
💡 ১১. অ্যান্টিস্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি? একটি উৎস লেখো।
✔️ উত্তর: ভিটামিন E; অঙ্কুরিত ছোলা বা উদ্ভিজ্জ তেলে পাওয়া যায়।
💡 ১২. অনেক গ্লুকোজ অণু জুড়ে কী তৈরি হয়?
✔️ উত্তর: শ্বেতসার বা স্টার্চ।
💡 ১৩. ফেরিক যৌগে Fe-এর যোজ্যতা ২ — সত্য না মিথ্যা?
✔️ উত্তর: মিথ্যা।
💡 ১৪. গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে?
✔️ উত্তর: ঘনীভবন।
💡 ১৫. শিশুদের ট্যারা চোখ কোন্ খনিজ মৌলের অভাবে হয়?
✔️ উত্তর: আয়োডিন।
💡 ১৬. বেমানান শব্দটি খুঁজে বের করো: ক্যালোরি, কিলোক্যালোরি, জুল, পাস্কাল।
✔️ উত্তর: পাস্কাল।
💡 ১৭. অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত লেখো।
✔️ উত্তর: Al2O3।
💡 ১৮. মস্তিষ্কের তরলের নাম কী?
✔️ উত্তর: সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (CSF)।
💡 ১৯. বাষ্প → তরল (তাপ বর্জন) — এই পরিবর্তনের নাম কী?
✔️ উত্তর: ঘনীভবন।
💡 ২০. SI-তে তাপের একক কী?
✔️ উত্তর: জুল।
💡 ২১. কিউপ্রিক ক্লোরাইডের সংকেত লেখো।
✔️ উত্তর: CuCl2।
💡 ২২. বাতাস থেকে গৃহীত কোন উপাদান গ্লুকোজ থেকে শক্তি মুক্ত করতে সাহায্য করে?
✔️ উত্তর: অক্সিজেন।
💡 ২৩. মারাসমাস-এর কারণ কী?
✔️ উত্তর: প্রোটিন ও শক্তির (ক্যালোরি) অভাব।
💡 ২৪. কোন খনিজ লবণ মস্তিষ্কের গঠন ও রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে?
✔️ উত্তর: আয়োডিন।
💡 ২৫. ১ ক্যালোরি = কত জুল?
✔️ উত্তর: ৪.২ জুল।
💡 ২৬. ১ সেলসিয়াস ডিগ্রির পরিবর্তন = কত ফারেনহাইট ডিগ্রির পরিবর্তন?
✔️ উত্তর: ১.৮।
💡 ২৭. ক্লোরিনের চিহ্ন ও সংকেত একই — উক্তিটি ঠিক না ভুল?
✔️ উত্তর: ভুল।
💡 ২৮. একটি শূন্যযোজী মৌলের নাম লেখো।
✔️ উত্তর: হিলিয়াম (He) বা নিয়ন (Ne)।
💡 ২৯. কীসের অভাবে অ্যানিমিয়া রোগটি হয়?
✔️ উত্তর: লৌহ (Iron)।
💡 ৩০. ৭০ কেজি ওজনের একজন লোকের দেহে আনুমানিক কত লিটার জল থাকে?
✔️ উত্তর: প্রায় ৪৯ লিটার।
💡 ৩১. উষ্ণতার কোন মান সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলে সমান?
✔️ উত্তর: -40°C।
💡 ৩২. Zn এবং O (যোজ্যতা ২, ২) দ্বারা গঠিত সরলীকৃত সংকেত কী?
✔️ উত্তর: ZnO।
💡 ৩৩. ক্লোরোফিল থাকার জন্য গাছের রং সবুজ হয় — ঠিক না ভুল?
✔️ উত্তর: ঠিক।
💡 ৩৪. লিগামেন্ট কেরাটিন দিয়ে গঠিত — ঠিক না ভুল?
✔️ উত্তর: ভুল।
💡 ৩৫. খাদ্যে প্রোটিন ও শক্তির অভাবে শিশুদের কী রোগ হয়?
✔️ উত্তর: কোয়াশিওরকর ও মারাসমাস।
💡 ৩৬. গয়টার : আয়োডিন :: উচ্চ রক্তচাপ : ?
✔️ উত্তর: লবণ (সোডিয়াম)।
💡 ৩৭. তন্তুময় খাবার খেলে কোন রোগের সম্ভাবনা কমে?
✔️ উত্তর: কোষ্ঠকাঠিন্য বা কোলন ক্যান্সার।
💡 ৩৮. বাষ্পীভবন কাকে বলে?
✔️ উত্তর: তরল পদার্থ তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পীভবন বলে।
💡 ৩৯. একটি ধনাত্মক মূলকের উদাহরণ দাও।
✔️ উত্তর: অ্যামোনিয়াম মূলক NH4+।
💡 ৪০. জিঙ্ক ফসফেটের সংকেত লেখো।
✔️ উত্তর: Zn3(PO4)2।
💡 ৪১. নখ ও চুলে কোন প্রোটিন পাওয়া যায়?
✔️ উত্তর: কেরাটিন।
💡 ৪২. রিকেট কোন ভিটামিনের অভাবে হয়?
✔️ উত্তর: ভিটামিন-D।
💡 ৪৩. লীনতাপ কাকে বলে?
✔️ উত্তর: উষ্ণতা স্থির রেখে অবস্থার পরিবর্তনের জন্য যে তাপ গ্রহণ বা বর্জন করা হয় তাকে লীনতাপ বলে।
💡 ৪৪. কোনো বস্তু দ্বারা গৃহীত তাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে?
✔️ উত্তর: ভর, আপেক্ষিক তাপ এবং উষ্ণতা বৃদ্ধি।
💡 ৪৫. মোমো ও চাউমিনে মেশানো একটি ক্ষতিকারক পদার্থের নাম লেখো।
✔️ উত্তর: আজিনোমোটো।
💡 ৪৬. রক্তে কোন খাদ্য উপাদান বেড়ে গেলে ডায়াবেটিস হতে পারে?
✔️ উত্তর: শর্করা।
💡 ৪৭. ১-৪ বছরের শিশুদের প্রোটিনের অভাবে কোন রোগ হয়?
✔️ উত্তর: কোয়াশিওরকর।
💡 ৪৮. ভিটামিন-C এর অভাবে কী রোগ হয়?
✔️ উত্তর: স্কার্ভি।
💡 ৪৯. বরফ গলনের লীনতাপ ৮০ ক্যালোরি/গ্রাম — এর অর্থ কী?
✔️ উত্তর: 0°C তাপমাত্রার ১ গ্রাম বরফকে 0°C তাপমাত্রার জলে পরিণত করতে ৮০ ক্যালোরি তাপ লাগে।
💡 ৫০. সোডিয়াম বাইসালফেটের সংকেত লেখো।
✔️ উত্তর: NaHSO4।
💡 ৫১. আয়রনের দুটি যোজ্যতা কী?
✔️ উত্তর: ২ এবং ৩।
💡 ৫২. ম্যাগনেশিয়াম ২টি ইলেকট্রন ছাড়লে উৎপন্ন আয়নের সংকেত কী?
✔️ উত্তর: Mg2+।
💡 ৫৩. পেশি সংকোচনের জন্য দায়ী প্রোটিনের নাম কী?
✔️ উত্তর: অ্যাকটিন ও মায়োসিন।
💡 ৫৪. দেহের অনাক্রম্যতা সৃষ্টিকারী প্রোটিনটির নাম কী?
✔️ উত্তর: অ্যান্টিবডি।
💡 ৫৫. মাশরুমে কোন পুষ্টি উপাদান বেশি থাকে?
✔️ উত্তর: প্রোটিন।
💡 ৫৬. ভিটামিন B12 এর রাসায়নিক নাম কী?
✔️ উত্তর: সায়ানোকোবালামিন।
✔️ উত্তর: Ca।
💡 ৫৮. খাদ্যতন্তু পাওয়া যায় এমন একটি খাদ্যের নাম লেখো।
✔️ উত্তর: সজনে ডাঁটা বা ওট্স।
💡 ৫৯. গ্লুকোজ কী?
✔️ উত্তর: গ্লুকোজ হলো একটি শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উপাদান যা শরীরে শক্তির যোগান দেয়।
💡 ৬০. জলে দ্রাব্য একটি ভিটামিনের নাম লেখো।
✔️ উত্তর: ভিটামিন-C বা ভিটামিন-B কমপ্লেক্স।
💡 ৬১. গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশালে উষ্ণতা পরিবর্তন হয় কেন?
✔️ উত্তর: তাপের আদান-প্রদানের ফলে গরম জল তাপ বর্জন করে এবং ঠান্ডা জল সেই তাপ গ্রহণ করে, যতক্ষণ না উভয় জলের উষ্ণতা সমান হয়।
✔️ উত্তর: পারদ থাকে না।
💡 ৬৩. বাষ্পীভবনে লীনতাপ বর্জন হয় — ঠিক না ভুল?
✔️ উত্তর: মিথ্যা।
💡 ৬৪. হৃৎপিণ্ডে জল কী রূপে থাকে?
✔️ উত্তর: রক্ত বা প্লাজমার জলীয় অংশ রূপে।
💡 ৬৫. পারদের চিহ্ন লেখো।
✔️ উত্তর: Hg।
💡 ৬৬. নিকেলের চিহ্ন লেখো।
✔️ উত্তর: Ni।
💡 ৬৭. Na+ ও SO4{2-} দ্বারা গঠিত যৌগের সংকেত কী?
✔️ উত্তর: Na2SO4।
💡 ৬৮. কোলাজেন প্রোটিন কোথায় থাকে?
✔️ উত্তর: অস্থি বা লিগামেন্টে।
✔️ উত্তর: কপার সালফেট।
💡 ৭০. একটি আধানবিহীন কণার নাম কী?
✔️ উত্তর: নিউট্রন।
💡 ৭১. বোধগম্য তাপ কী?
✔️ উত্তর: যে তাপ গ্রহণ বা বর্জন করলে বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় কিন্তু অবস্থার পরিবর্তন হয় না, তাকে বোধগম্য তাপ বলে।
💡 ৭২. কঠিনীভবন কাকে বলে?
✔️ উত্তর: তাপ বর্জনের ফলে পদার্থের তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কঠিনীভবন বলে।
💡 ৭৩. ভিটামিন-B কমপ্লেক্সের অভাবে কী রোগ হয়?
✔️ উত্তর: বেরিবেরি বা স্টোম্যাটাইটিস।
💡 ৭৪. সস্তার বিরিয়ানিতে কী ক্ষতিকারক পদার্থ থাকতে পারে?
✔️ উত্তর: মেটানিল ইয়েলো।
💡 ৭৫. আয়োডিনের অভাবে কী রোগ হয়?
✔️ উত্তর: গয়টার।
✔️ উত্তর: উষ্ণতা।
💡 ৭৭. সোডিয়াম জিংকেটের সংকেত লেখো।
✔️ উত্তর: Na2ZnO2।
💡 ৭৮. জলের বাষ্পীভবনের লীনতাপ কত?
✔️ উত্তর: ৫৩৭ ক্যালোরি/গ্রাম।
💡 ৭৯. আমাদের দেহে শক্তির উৎস কী?
✔️ উত্তর: খাদ্য।
💡 ৮০. মস্তিষ্কে জল কী রূপে থাকে?
✔️ উত্তর: সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (CSF)।
💡 ৮১. ডায়াবেটিস রোগের কারণ কী?
✔️ উত্তর: রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া বা ইনসুলিনের অভাব।
💡 ৮২. লোহিত রক্তকণিকায় কোন প্রোটিন থাকে?
✔️ উত্তর: হিমোগ্লোবিন।
✔️ উত্তর: Na2CO3।
💡 ৮৪. সোডিয়ামের ল্যাটিন নাম কী?
✔️ উত্তর: নেট্রিয়াম (Natrium)।
💡 ৮৫. ফারেনহাইট স্কেলে প্রাথমিক অন্তর কত?
✔️ উত্তর: ১৮০।
💡 ৮৬. রাসায়নিক বিক্রিয়া কেমন ঘটনা?
✔️ উত্তর: স্থায়ী বা রাসায়নিক ঘটনা।
💡 ৮৭. পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে কী উৎপন্ন হয়?
✔️ উত্তর: ঋণাত্মক আয়ন (অ্যানায়ন)।
💡 ৮৮. 1°C ও 1°F-এর মধ্যে কোনটি বড়?
✔️ উত্তর: 1°C বড়।
💡 ৮৯. পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কী বলে?
✔️ উত্তর: গলন।
💡 ৯০. সারাদিন নানা কাজ করার জন্য কী প্রয়োজন?
✔️ উত্তর: শক্তির বা খাদ্যের প্রয়োজন।
💡 ৯১. নিষ্ক্রিয় মৌলগুলির যোজ্যতা কত?
✔️ উত্তর: শূন্য (০)।
💡 ৯২. শক্তির উৎস কী?
✔️ উত্তর: খাদ্য।
💡 ৯৩. পাকা আম ও আঙুরের প্রধান খাদ্য উপাদান কী?
✔️ উত্তর: শর্করা বা কার্বোহাইড্রেট।
💡 ৯৪. লিগামেন্টে উপস্থিত প্রোটিনের নাম কী?
✔️ উত্তর: কোলাজেন।
💡 ৯৫. অনেক গ্লুকোজ অণু জুড়ে কী তৈরি হয়?
✔️ উত্তর: শ্বেতসার বা স্টার্চ।
💡 ৯৬. অঙ্কুরিত বীজ কোন ভিটামিনের উৎস?
✔️ উত্তর: ভিটামিন-E।
💡 ৯৭. আয়োডিনের অভাবে কী রোগ হয়?
✔️ উত্তর: গয়টার।
💡 ৯৮. রঙিন উদ্ভিদ রাসায়নিক যৌগকে কী বলা হয়?
✔️ উত্তর: ফাইটোকেমিক্যালস।
💡 ৯৯. কোন অবস্থায় শরীরের জলের চাহিদা বৃদ্ধি পায়?
✔️ উত্তর: কঠোর পরিশ্রম করলে বা গরমে/জ্বর হলে।
✔️ উত্তর: বস্তুর ভর, উপাদানের আপেক্ষিক তাপ এবং উষ্ণতার পরিবর্তনের ওপর।
💡 ১০১. পরমাণুর অন্তর্গত নিস্তড়িৎ কণার নাম কী?
✔️ উত্তর: নিউট্রন।
💡 ১০২. হৃৎপিণ্ড কী কাজ করে?
✔️ উত্তর: রক্ত পাম্প করে সারা দেহে সঞ্চালন বজায় রাখে।
✔️ উত্তর: নিউট্রন।
💡 ১০৪. ফারেনহাইট থার্মোমিটারের ঊর্ধ্বস্থিরাঙ্ক কত?
✔️ উত্তর: 212°F।
💡 ১০৫. উদ্ভিদ কীসের সাহায্যে মাটি থেকে জল ও খনিজ সংগ্রহ করে?
✔️ উত্তর: মূল বা শিকড়ের সাহায্যে।
💡 ১০৬. রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে কোন রোগ হতে পারে?
✔️ উত্তর: ডায়াবেটিস বা মধুমেহ।
💡 ১০৭. উদ্ভিদ খাদ্য তৈরির সময় কোন গ্যাস ত্যাগ করে?
✔️ উত্তর: অক্সিজেন।
💡 ১০৮. পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ কত শতাংশ?
✔️ উত্তর: ৩ শতাংশ।
💡 ১০৯. রক্ত সরবরাহ : হৃৎপিণ্ড :: গ্যাসীয় আদান-প্রদান : কোন অঙ্গ?
✔️ উত্তর: ফুসফুস।
💡 ১১০. লৌহ : অ্যানিমিয়া :: আয়োডিন : কোন রোগ?
✔️ উত্তর: গয়টার।
✔️ উত্তর: গয়টার।
💡 ১১২. কাপড় কাচার সোডার সংকেত কী?
✔️ উত্তর: Na2CO3।
💡 ১১৩. CuCl এর নাম কী?
✔️ উত্তর: কিউপ্রাস ক্লোরাইড।
💡 ১১৪. কার্বোহাইড্রেটের উদাহরণ কী?
✔️ উত্তর: গ্লুকোজ।
✔️ উত্তর: ভিটামিন-C।
💡 ১১৬. ইনজেকশনের ওষুধ শরীরে কীভাবে পৌঁছায়?
✔️ উত্তর: রক্তের মাধ্যমে।
💡 ১১৭. লোহিত রক্তকণিকায় কোন প্রোটিন থাকে?
✔️ উত্তর: হিমোগ্লোবিন।
💡 ১১৮. গাছ খাদ্য তৈরির জন্য পরিবেশ থেকে কী গ্রহণ করে?
✔️ উত্তর: কার্বন ডাইঅক্সাইড ও জল।
💡 ১১৯. ঘনীভবনের সময় লীনতাপ গ্রহণ না বর্জন হয়?
✔️ উত্তর: বর্জন হয়।
💡 ১২০. লীনতাপ পদার্থের কী পরিবর্তন ঘটায়?
✔️ উত্তর: অবস্থার পরিবর্তন ঘটায়।
💡 ১২১. ১ ক্যালোরি কত জুল?
✔️ উত্তর: ৪.২ জুল।
💡 ১২২. P4 + 6I2 ➡️4PI3 — এটি কী ধরনের সমীকরণ?
✔️ উত্তর: রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ।
👉Our WhatsApp Channel:লেখাপড়া Online.
<<<<<<<<<<<<<🌹সমাপ্ত🌹>>>>>>>>>>>

