✍️বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
💡 ১. শশাঙ্কের মৃত্যুর পর কর্ণসুবর্ণ নিজের দখলে নেন — (a) ভাস্করবর্মা | (b) গ্রহবর্মা | (c) হর্ষবর্ধন | (d) আলাউদ্দিন খলজি।
✔️ উত্তর: (a) ভাস্করবর্মা।
💡 ২. 'গৌড়বহ' কাব্যটির ভাষা ছিল — (a) সংস্কৃত | (b) পালি | (c) মাগধী | (d) প্রাকৃত।
✔️ উত্তর: (d) প্রাকৃত।
💡 ৩. চোল রাজ্যের ____ হস্তশিল্প খুব বিখ্যাত ছিল — (a) স্বর্ণ | (b) রৌপ্য | (c) তাম্র | (d) ব্রোঞ্জ।
✔️ উত্তর: (d) ব্রোঞ্জ।
💡 ৪. পাল রাজারা ছিলেন — (a) ব্রাহ্মণ | (b) ক্ষত্রিয় বা কায়স্থ | (c) শূদ্র।
✔️ উত্তর: (b) ক্ষত্রিয় বা কায়স্থ।
💡 ৫. বিক্রমশীল ছিল ____ বৌদ্ধ ধর্মচর্চার বড়ো কেন্দ্র — (a) হীনযান | (b) বজ্রযান | (c) প্রাচীন।
✔️ উত্তর: (b) বজ্রযান।
💡 ৬. খলিফা শব্দের অর্থ — (a) রাজা | (b) কর্মচারী | (c) প্রতিনিধি।
✔️ উত্তর: (c) প্রতিনিধি।
💡 ৭. শশাঙ্কের আমলে ____ মুদ্রা পাওয়া গেছে — (a) সোনার | (b) রুপোর | (c) টিনের।
✔️ উত্তর: (a) সোনার।
💡 ৮. সকলৈাত্তরপথনাথ উপাধি ছিল — (a) শশাঙ্কের | (b) হর্ষবর্ধনের | (c) ধর্মপালের।
✔️ উত্তর: (b) হর্ষবর্ধনের।
💡 ৯. কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন — (a) ভীম | (b) রামপাল | (c) প্রথম মহীপাল।
✔️ উত্তর: (a) ভীম।
💡 ১০. বঙ্গর নাম উল্লেখ পাওয়া যায় — (a) ঐতরেয় আরণ্যকে | (b) আইন-ই-আকবরীতে | (c) অর্থশাস্ত্রে | (d) অভিজ্ঞান শকুন্তলম-এ।
✔️ উত্তর: (a) ঐতরেয় আরণ্যকে।
💡 ১১. দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হত — (a) অগ্রহর | (b) ভূক্তি | (c) মণ্ডলম | (d) ব্রহ্মদেয়।
✔️ উত্তর: (d) ব্রহ্মদেয়।
💡 ১২. ভারতের কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন লাভ করেন? — (a) মহম্মন ঘুরি | (b) কুতুবউদ্দিন আইবক | (c) ইলতুৎমিশ | (d) রাজিয়া।
✔️ উত্তর: (c) ইলতুৎমিশ।
💡 ১৩. আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন — (a) বীরবল | (b) টোডরমল | (c) মালিক কাফুর | (d) খিজির খান।
✔️ উত্তর: (c) মালিক কাফুর।
💡 ১৪. ত্রিশক্তি সংগ্রামে জড়িয়ে পড়েছিল — (a) পাল, কৈবর্ত, সেন | (b) পাল, গুর্জর-প্রতিহার, রাষ্ট্রকূট | (c) চোল, পাণ্ড্য, পাল | (d) চোল, পাল, রাষ্ট্রকূট।
✔️ উত্তর: (b) পাল, গুর্জর-প্রতিহার, রাষ্ট্রকূট।
💡 ১৫. বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন্ গ্রন্থে?
✔️ উত্তর: ঐতরেয় আরণ্যকে।
💡 ১৬. সেন রাজা ____ এর আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে — (a) বিজয় সেন | (b) বল্লাল সেন | (c) লক্ষ্মণ সেন।
✔️ উত্তর: (c) লক্ষ্মণ সেন।
💡 ১৭. হজরত মহম্মদ জন্মগ্রহণ করেন — (a) ৫৭১ খ্রিস্টাব্দে | (b) ৫৭০ খ্রিস্টাব্দে | (c) ৫৭২ খ্রিস্টাব্দে।
✔️ উত্তর: (b) ৫৭০ খ্রিস্টাব্দে।
💡 ১৮. সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন — (a) ১৫ বার | (b) ১৬ বার | (c) ১৭ বার।
✔️ উত্তর: (c) ১৭ বার।
💡 ১৯. রামচরিত কাব্য রচনা করেন — (a) সন্ধাকর নন্দী | (b) মেগাস্থিনিস | (c) চাণক্য।
✔️ উত্তর: (a) সন্ধাকর নন্দী।
💡 ২০. বাংলাদেশ স্বাধীন দেশের মর্যাদা পায় — (a) ১৯৭২ খ্রিস্টাব্দে | (b) ১৯৭১ খ্রিস্টাব্দে | (c) ১৯৭৪ খ্রিস্টাব্দে।
✔️ উত্তর: (b) ১৯৭১ খ্রিস্টাব্দে।
💡 ২১. আর্যদের পরবর্তীকালে যে বিদেশিরা ভারতে প্রথম এসেছিল তারা হল — (a) গ্রিক | (b) পারসিক | (c) শক | (d) হুন।
✔️ উত্তর: (b) পারসিক।
💡 ২২. জনগণের দ্বারা নির্বাচিত রাজা ছিলেন — (a) শশাঙ্ক | (b) হর্ষবর্ধন | (c) গোপাল | (d) বল্লাল সেন।
✔️ উত্তর: (c) গোপাল।
💡 ২৩. ভারতে প্রথম মুসলমান অভিযান হয় — (a) দিল্লিতে | (b) লাহোরে | (c) সিন্ধু প্রদেশে | (d) আগ্রাতে।
✔️ উত্তর: (c) সিন্ধু প্রদেশে।
💡 ২৪. ভারতের কোন্ রাজবংশ বিদেশে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল? — (a) মৌর্য বংশ | (b) গুপ্ত বংশ | (c) পুষ্যভূতি বংশ | (d) চোল বংশ।
✔️ উত্তর: (d) চোল বংশ।
💡 ২৫. চক্রপাণিদত্ত বই লিখেছিলেন — (a) কবিতার | (b) উপন্যাসের | (c) জ্যোতিষশাস্ত্রের | (d) চিকিৎসা বিজ্ঞানের।
✔️ উত্তর: (d) চিকিৎসা বিজ্ঞানের।
💡 ২৬. হজরত মহম্মদ তাঁর অনুগামীদের নিয়ে মদিনা শহরে চলে আসেন — (a) ৬২০ খ্রিস্টাব্দে | (b) ৬২১ খ্রিস্টাব্দে | (c) ৬২২ খ্রিস্টাব্দে | (d) ৬২৩ খ্রিস্টাব্দে।
✔️ উত্তর: (c) ৬২২ খ্রিস্টাব্দে।
💡 ২৭. গঙ্গাইকোন্ডচোল উপাধি গ্রহণ করেছিলেন — (a) প্রথম রাজরাজ | (b) প্রথম রাজেন্দ্র | (c) বিজয়ালয় | (d) রাজেন্দ্র চোল।
✔️ উত্তর: (b) প্রথম রাজেন্দ্র।
💡 ২৮. চোল রাজ্যের প্রদেশগুলি ____ নামে পরিচিত হত — (a) উর | (b) নাডু | (c) মণ্ডলম | (d) নগরম।
✔️ উত্তর: (c) মণ্ডলম।
💡 ২৯. নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল — (a) পঞ্চম শতকে | (b) ষষ্ঠ শতকে | (c) সপ্তম শতকে।
✔️ উত্তর: (a) পঞ্চম শতকে।
💡 ৩০. বরেন্দ্র নামে পরিচিত ছিল — (a) জনজাতি গোষ্ঠীর নাম | (b) ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা | (c) প্রাচীন বাংলার প্রধান অঞ্চল।
✔️ উত্তর: (b) ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা।
💡 ৩১. দক্ষিণ রাঢ় ছিল — (a) সমতট | (b) বঙ্গভূমি | (c) সুহ্মভূমি।
✔️ উত্তর: (c) সুহ্মভূমি।
💡 ৩২. পাল শাসনের ____ শতকের দ্বিতীয় ভাগে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল — (a) ত্রয়োদশ | (b) একাদশ | (c) দ্বাদশ।
✔️ উত্তর: (b) একাদশ।
💡 ৩৩. সেন রাজা কার আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে?
✔️ উত্তর: লক্ষ্মণসেনের।
💡 ৩৪. খ্রিস্টীয় কোন্ শতকে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল?
✔️ উত্তর: পঞ্চম।
💡 ৩৫. ‘সকললোত্তরপথনাথ’ উপাধি কার ছিল?
✔️ উত্তর: হর্ষবর্ধনের।
💡 ৩৬. অতীশ দীপঙ্কর তিব্বতে কোন্ ধর্মপ্রচার করেন? — (a) হীনযান বৌদ্ধধর্ম | (b) মহাযান বৌদ্ধধর্ম | (c) থেরবাদ বৌদ্ধধর্ম | (d) বজ্রযান বৌদ্ধধর্ম।
✔️ উত্তর: (b) মহাযান বৌদ্ধধর্ম।
💡 ৩৭. ‘সুবা’ কথার অর্থ কী? — (a) জেলা | (b) প্রদেশ | (c) গ্রাম | (d) রাজধানী।
✔️ উত্তর: (b) প্রদেশ।
💡 ৩৮. বাংলাদেশ কখন স্বাধীন দেশে পরিণত হয়? — (a) ১৯৭০ সালে | (b) ১৯৭২ সালে | (c) ১৯৭১ সালে | (d) ১৯৭৪ সালে।
✔️ উত্তর: (c) ১৯৭১ সালে।
💡 ৩৯. ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যের এলাকা আগে কী নামে পরিচিত ছিল? — (a) রাঢ় | (b) বরেন্দ্র | (c) সমতট | (d) বঙ্গ।
✔️ উত্তর: (b) বরেন্দ্র।
💡 ৪০. ‘রামচরিত’ গ্রন্থের লেখক কে? — (a) কালিদাস | (b) মেগাস্থিনিস | (c) সন্ধাকর নন্দী | (d) বাণভট্ট।
✔️ উত্তর: (c) সন্ধাকর নন্দী।
💡 ৪১. নালন্দা বৌদ্ধবিহার কে নির্মাণ করেন? — (a) অশোক | (b) সমুদ্রগুপ্ত | (c) প্রথম কুমার গুপ্ত | (d) হর্ষবর্ধন।
✔️ উত্তর: (c) প্রথম কুমার গুপ্ত।
💡 ৪২. পাল-সেন যুগে বাংলার প্রধান ফসল ছিল— (a) গম | (b) ধান | (c) যব | (d) আখ।
✔️ উত্তর: (b) ধান।
💡 ৪৩. জনগণের দ্বারা নির্বাচিত রাজা ছিলেন— (a) শশাঙ্ক | (b) ধর্মপাল | (c) বল্লাল সেন | (d) গোপাল।
✔️ উত্তর: (d) গোপাল।
💡 ৪৪. ‘বঙ্গ’ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায়— (a) ঐতরেয় আরণ্যকে | (b) অর্থশাস্ত্রে | (c) আইন-ই-আকবরীতে | (d) মহাভারতে।
✔️ উত্তর: (a) ঐতরেয় আরণ্যকে।
💡 ৪৫. কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন— (a) ভীম | (b) রামপাল | (c) দিব্য | (d) মহীপাল।
✔️ উত্তর: (c) দিব্য।
💡 ৪৬. রাজস্থান ও গুজরাট অঞ্চল শাসন করত— (a) পাল রাজারা | (b) চোল রাজারা | (c) গুর্জর-প্রতিহার রাজারা | (d) রাষ্ট্রকূট রাজারা।
✔️ উত্তর: (c) গুর্জর-প্রতিহার রাজারা।
💡 ৪৭. পাল-সেন যুগে রাজারা কর নিতেন উৎপন্ন ফসলের— (a) ১/৬ ভাগ | (b) ১/৪ ভাগ | (c) ১/৩ ভাগ | (d) ১/৮ ভাগ।
✔️ উত্তর: (a) ১/৬ ভাগ।
💡 ৪৮. বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন— (a) গোপাল | (b) ধর্মপাল | (c) দেবপাল | (d) রামপাল।
✔️ উত্তর: (b) ধর্মপাল।
💡 ৪৯. ‘বঙ্গ’ নামের প্রথম উল্লেখ পাওয়া যায়— (a) ঐতরেয় আরণ্যক | (b) রামায়ণ | (c) অর্থশাস্ত্র | (d) পুরাণ।
✔️ উত্তর: (a) ঐতরেয় আরণ্যক।
💡 ৫০. বিক্রমশীল মহাবিহার অবস্থিত ছিল— (a) ভাগলপুরে | (b) পাটলিপুত্রে | (c) নালন্দায় | (d) মগধে।
✔️ উত্তর: (a) ভাগলপুরে।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
💡 ১. বাকপতিরাজ কে ছিলেন?
✔️ উত্তর: কনৌজের রাজা যশোবর্মার সভাকবি।
💡 ২. লক্ষ্মণসেনের রাজধানী কোথায় ছিল?
✔️ উত্তর: পূর্ববঙ্গের বিক্রমপুর।
💡 ৩. কোন্ পাল রাজার আমলে ‘কৈবর্ত বিদ্রোহ’ হয়েছিল?
✔️ উত্তর: দ্বিতীয় মহীপাল।
💡 ৪. কবে হজরত মহম্মদের মৃত্যু হয়েছিল?
✔️ উত্তর: ৬৩২ খ্রিস্টাব্দে।
💡 ৫. কবে ইউরোপে সামন্ততন্ত্রের সূচনা হয়েছিল?
✔️ উত্তর: পঞ্চম শতকে।
💡 ৬. চোল রাজ্যের কোন্ হস্তশিল্প বিখ্যাত ছিল?
✔️ উত্তর: ব্রোঞ্জমূর্তি।
💡 ৭. পাল ও সেন যুগে কড়িই হয়ে উঠেছিল কেনাবেচার প্রধান মাধ্যম (সত্য/মিথ্যা)?
✔️ উত্তর: সত্য।
💡 ৮. ‘বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর’— কোন্ কবির, কার সম্পর্কে লেখা?
✔️ উত্তর: কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান সম্পর্কে।
💡 ৯. ‘বঙ্গ’ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন্ গ্রন্থে?
✔️ উত্তর: ঐতরেয় আরণ্যক।
💡 ১০. ‘রামচরিত’ কাব্য কার লেখা?
✔️ উত্তর: সন্ধাকর নন্দী।
💡 ১১. হজরত মহম্মদ কবে জন্মগ্রহণ করেন?
✔️ উত্তর: ৫৭০ খ্রিস্টাব্দে।
💡 ১২. ‘সকললোত্তরপথনাথ’ কার উপাধি?
✔️ উত্তর: হর্ষবর্ধন।
💡 ১৩. হিজরি সাল গণনা কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়?
✔️ উত্তর: ৬২২ খ্রিস্টাব্দে।
💡 ১৪. অল বিরুনির লেখা একটি বই-এর নাম লেখো।
✔️ উত্তর: কিতাব-উল-হিন্দ বা তহকীক-ই-হিন্দ।
💡 ১৫. রাজা লক্ষ্মণসেন কত সালে মারা যান?
✔️ উত্তর: ১২০৬ খ্রিস্টাব্দে।
💡 ১৬. উমাইয়ারা কোন্ দেশে তাদের খিলাফৎ প্রতিষ্ঠা করেছিল?
✔️ উত্তর: আরব দেশে (দামাস্কাসে)।
💡 ১৭. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি লেখেন ____।
✔️ উত্তর: কৌটিল্য (বা চাণক্য)।
💡 ১৮. প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকাকে বঙ্গ বলা হত (ঠিক/ভুল)?
✔️ উত্তর: ঠিক।
💡 ১৯. দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয়?
✔️ উত্তর: ১১৯২ খ্রিস্টাব্দে।
💡 ২০. বেমানান শব্দটি লেখো: ওদন্তপুরী, বিক্রমশীল, নালন্দা, জগদ্দল, লক্ষ্মণাবতী।
✔️ উত্তর: লক্ষ্মণাবতী।
💡 ২১. প্রাচীনকালে হাওড়া জেলা কোন্ অঞ্চলের অন্তর্গত ছিল?
✔️ উত্তর: সুহ্ম বা রাঢ় অঞ্চল।
💡 ২২. রাজা লক্ষ্মণসেনের রাজধানী ছিল পূর্ববঙ্গের ____।
✔️ উত্তর: বিক্রমপুর।
💡 ২৩. বেমানান শব্দটি লেখো: গোপাল, ধীৎপাল, দেবপাল, রামপাল।
✔️ উত্তর: ধীৎপাল।
💡 ২৪. বোরোবুদুরের বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত?
✔️ উত্তর: জাভায় (ইন্দোনেশিয়া)।
💡 ২৫. পাহাড়পুরে সোমপুরী বিহার ছিল সেন আমলের উল্লেখযোগ্য বিহার (সত্য/মিথ্যা)?
✔️ উত্তর: মিথ্যা।
💡 ২৬. শ্রীনিবাস কে ছিলেন?
✔️ উত্তর: রাজা লক্ষ্মণসেনের সভার একজন পণ্ডিত।
💡 ২৭. পাল-সেন যুগের গৃহপালিত ও বন্যপ্রাণীর নাম লেখো।
✔️ উত্তর: গৃহপালিত— গোরু, ছাগল; বন্যপ্রাণী— হাতি, বাঘ।
💡 ২৮. কোন্ ঘটনাকে হিজরত বলা হয়?
✔️ উত্তর: ৬২২ খ্রিস্টাব্দে হজরত মহম্মদের মক্কা থেকে মদিনায় চলে যাওয়াকে।
💡 ২৯. শশাঙ্কের মৃত্যুর পর গৌড়ের ক্ষমতা নষ্ট হয়ে যায় (ঠিক/ভুল)?
✔️ উত্তর: ঠিক।
💡 ৩০. ধীমান একজন ভাস্কর ছিলেন (ঠিক/ভুল)?
✔️ উত্তর: ঠিক।
💡 ৩১. বেমানান শব্দটি লেখো: নাড়ু, চোল, উর, নগরম।
✔️ উত্তর: চোল।
💡 ৩২. বেমানান শব্দটি লেখো: চক্রপাণিদত্ত, চরক, সুশ্রুত, কনিষ্ক।
✔️ উত্তর: কনিষ্ক।
💡 ৩৩. গুর্জর-প্রতিহারেরা কোথায় রাজত্ব করতেন?
✔️ উত্তর: রাজস্থান ও গুজরাট অঞ্চলে।
💡 ৩৪. পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ রাজার নাম কী?
✔️ উত্তর: হর্ষবর্ধন।
💡 ৩৫. সোমপুরী কোথায় অবস্থিত?
✔️ উত্তর: বাংলাদেশের নৌগাঁ জেলার পাহাড়পুরে।
💡 ৩৬. ব্রজযোগিনী গ্রাম কীসের জন্য বিখ্যাত?
✔️ উত্তর: অতীশ দীপঙ্করের জন্মস্থান হিসেবে।
💡 ৩৭. ‘রামচরিত’ কার শাসনকালে লেখা হয়েছিল?
✔️ উত্তর: রামপাল।
💡 ৩৮. শশাঙ্কের রাজধানী ছিল ____।
✔️ উত্তর: কর্ণসুবর্ণ।
💡 ৩৯. ____ চোল রাজ্য প্রতিষ্ঠা করেন।
✔️ উত্তর: বিজয়ালয়।
💡 ৪০. ‘পবনদূত’ কাব্যের রচয়িতা ছিলেন ____।
✔️ উত্তর: ধোয়ী।
💡 ৪১. আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ দখল করেছিল?
✔️ উত্তর: ৭১২ খ্রিস্টাব্দে।
💡 ৪২. সন্ধাকর নন্দীর ‘রামচরিতমানস’ গ্রন্থে কৈবর্ত বিদ্রোহের উল্লেখ আছে (সত্য/মিথ্যা)?
✔️ উত্তর: মিথ্যা।
💡 ৪৩. গুপ্ত সম্রাটদের আমলে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল (সত্য/মিথ্যা)?
✔️ উত্তর: সত্য।
💡 ৪৪. দীপঙ্কর-শ্রীজ্ঞান হীনযান ধর্মমত প্রচার করেন (সত্য/মিথ্যা)?
✔️ উত্তর: মিথ্যা।
💡 ৪৫. ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকার নাম কী ছিল?
✔️ উত্তর: বরেন্দ্র।
💡 ৪৬. ইউরোপে সামন্ততন্ত্রের সেরা সময় কোন্ শতককে বলা হয়?
✔️ উত্তর: একাদশ শতক।
💡 ৪৭. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
✔️ উত্তর: কর্ণসুবর্ণ।
💡 ৪৮. ‘রঘুবংশম’ কাব্যের রচয়িতা কে?
✔️ উত্তর: মহাকবি কালিদাস।
💡 ৪৯. হর্ষবর্ধনের সভাপতির নাম কী?
✔️ উত্তর: বাণভট্ট।
💡 ৫০. সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
✔️ উত্তর: সামন্ত সেন।
💡 ৫১. ‘পবনদূত’ কাব্যগ্রন্থের লেখক কে ছিলেন?
✔️ উত্তর: ধোয়ী।
💡 ৫২. কত খ্রিস্টাব্দ থেকে হিজরি অব্দ গণনা শুরু হয়?
✔️ উত্তর: ৬২২ খ্রিস্টাব্দ।
💡 ৫৩. পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো।
✔️ উত্তর: ধীমান বা বীটপাল।
💡 ৫৪. ব্রাহ্মণসর্বস্ব গ্রন্থটির লেখক কে ছিলেন?
✔️ উত্তর: হলায়ুধ।
💡 ৫৫. কোন্ তুর্কি সেনাপতি নদিয়া জয় করেন?
✔️ উত্তর: বখতিয়ার খলজি।
💡 ৫৬. আঙ্কোরভাট বিষ্ণুমন্দির কোথায় অবস্থিত?
✔️ উত্তর: কম্বোডিয়া।
💡 ৫৭. পৃথিবীর বৃহত্তম বৌদ্ধমন্দির কোনটি?
✔️ উত্তর: বোরোবুদুর।
💡 ৫৮. কৈবর্ত বিদ্রোহ কোন্ রাজাদের শাসনকালে সংঘটিত হয়?
✔️ উত্তর: পাল রাজাদের (দ্বিতীয় মহীপালের শাসনকালে)।
💡 ৫৯. বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন্ গ্রন্থে?
✔️ উত্তর: ঐতরেয় আরণ্যকে।
💡 ৬০. নাডু কী?
✔️ উত্তর: চোল সাম্রাজ্যের গ্রাম সমষ্টি নিয়ে গঠিত প্রশাসনিক বিভাগ বা জেলা।
💡 ৬১. পাল যুগের শিল্পরীতিকে কী বলে?
✔️ উত্তর: প্রাচ্য শিল্পরীতি।
💡 ৬২. কোন্ গ্রিক ঐতিহাসিক 'ইন্ডিয়া' নামটি প্রথম ব্যবহার করেন?
✔️ উত্তর: হেরোডোটাস।
💡 ৬৩. কর্ণসুবর্ণ কার রাজধানী ছিল?
✔️ উত্তর: শশাঙ্কের।
💡 ৬৪. লো-টো-মো-চি কী?
✔️ উত্তর: একটি বৌদ্ধ বিহার (রক্তমৃত্তিকা বিহার)।
💡 ৬৫. সেন রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল?
✔️ উত্তর: কর্ণাট অঞ্চল (দাক্ষিণাত্য)।
💡 ৬৬. শশাঙ্কের রাজধানীর নাম লেখো।
✔️ উত্তর: কর্ণসুবর্ণ।
💡 ৬৭. হর্ষচরিত কার লেখা?
✔️ উত্তর: বাণভট্ট।
💡 ৬৮. ‘আর্যমঞ্জুশ্রী মূলকল্প’ কী?
✔️ উত্তর: একটি বৌদ্ধ ধর্মগ্রন্থ।
💡 ৬৯. ত্রিশক্তি সংগ্রামে কোন্ তিনটি শক্তি অংশ নিয়েছিল?
✔️ উত্তর: পাল, প্রতিহার ও রাষ্ট্রকূট।
💡 ৭০. বঙ্গ বিজয়ের পর রাজেন্দ্র চোল প্রতিষ্ঠিত নতুন রাজধানীর নাম কী ছিল?
✔️ উত্তর: গঙ্গাইকোন্ডচোলপুরম।
💡 ৭১. দার-উল-ইসলাম কী?
✔️ উত্তর: ইসলামের দেশ।
💡 ৭২. কিতাব-উল-হিন্দ গ্রন্থটি কার লেখা?
✔️ উত্তর: অল-বেরুনি।
💡 ৭৩. দুটি বৌদ্ধ বিহারের নাম লেখো।
✔️ উত্তর: নালন্দা ও বিক্রমশীল বিহার।
💡 ৭৪. ত্রয়োদশ শতকের কোন্ ঐতিহাসিকের লেখাতে বঙ্গ রাজ্যের কথা উল্লেখ রয়েছে?
✔️ উত্তর: মিনহাজ-ই-সিরাজ।
💡 ৭৫. বঙ্গাল কাকে বলে?
✔️ উত্তর: পূর্ব ও দক্ষিণ বাংলার নিচু জলাভূমি এলাকা।
💡 ৭৬. কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেছিলেন?
✔️ উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী।
💡 ৭৭. কোন্ বৌদ্ধ পণ্ডিতের বাড়ি ‘নাস্তিক পণ্ডিতের ভিটা’ নামে পরিচিত?
✔️ উত্তর: অতীশ দীপঙ্কর।
💡 ৭৮. চোল রাজাদের রাজধানী কী ছিল?
✔️ উত্তর: তাঞ্জাভুর বা তাঞ্জোর।
💡 ৭৯. পাল যুগের শিল্পরীতিকে কী বলা হয়?
✔️ উত্তর: প্রাচ্য শিল্পরীতি।
💡 ৮০. কোন্ রাজ্যে, কোন্ নালন্দা বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল?
✔️ উত্তর: মগধ রাজ্যে, গুপ্ত সম্রাটদের আমলে।
💡 ৮১. বিক্রমশীলা মহাবিহারের একজন শিক্ষকের নাম লেখো।
✔️ উত্তর: অতিশ দীপঙ্কর।
👉Our WhatsApp Channel:লেখাপড়া Online.
<<<<<<<<<<<<<🌹সমাপ্ত🌹>>>>>>>>>>>

