✍️বিকল্পধর্মী প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
💡১. স্টোন ক্যানসারের কারণ হল —
ক) ওজোন ছিদ্র খ) গ্লোবাল ওয়ার্মিং গ) গ্রিনহাউস এফেক্ট ঘ) অম্লবৃষ্টি।
✔️ উত্তর: ঘ) অম্লবৃষ্টি।
💡২. Cal·mol⁻¹·°C⁻¹ এককে আদর্শ গ্যাস ধ্রুবকের মান —
ক) 1.98 খ) 8.314 গ) 0.0821 ঘ) 8.314 × 10⁷।
✔️ উত্তর: ক) 1.98।
💡৩. মোটর গাড়িতে ব্যবহৃত রিয়ার ভিউ মিররটি হল একটি —
ক) সমতল দর্পণ খ) উত্তল দর্পণ গ) অবতল দর্পণ ঘ) উত্তল লেন্স।
✔️ উত্তর: খ) উত্তল দর্পণ।
💡৪. কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক প্রদত্ত কোন বর্ণের আলোর জন্য সর্বাধিক হবে? —
ক) লাল খ) বেগুনি গ) নীল ঘ) হলুদ।
✔️ উত্তর: খ) বেগুনি।
💡৫. বিচ্ছুরিত আলোর তীব্রতা (I) এবং আলোর তরঙ্গদৈর্ঘ্য (λ)-এর মধ্যে সম্পর্ক হবে —
ক) I ∝ λ খ) I ∝ 1/λ² গ) I ∝ 1/λ³ ঘ) I ∝ 1/λ⁴।
✔️ উত্তর: ঘ) I ∝ 1/λ⁴।
💡৬. প্রদত্ত কোন্ মৌলটি চ্যালকোজেন গোষ্ঠীভুক্ত? —
ক) F খ) N গ) O ঘ) Cl।
✔️ উত্তর: গ) O।
💡৭. প্রদত্ত কোন্ যৌগটিতে সমযোজী ত্রি-বন্ধন বর্তমান? —
ক) H₂O₂ খ) NaCl গ) N₂ ঘ) Cl₂।
✔️ উত্তর: গ) N₂।
💡৮. ‘অরোরা’ উৎপন্ন হয় বায়ুমণ্ডলের যে স্তরে সেটি হল —
ক) ওজোনাস্ফিয়ার খ) আয়নোস্ফিয়ার গ) ট্রপোপজ ঘ) মেসোস্ফিয়ার।
✔️ উত্তর: খ) আয়নোস্ফিয়ার।
💡৯. যে শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, সেটি হল —
ক) উচ্চ উষ্ণতা ও উচ্চ চাপ খ) নিম্ন উষ্ণতা ও নিম্ন চাপ গ) উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপ ঘ) নিম্ন উষ্ণতা ও উচ্চ চাপ।
✔️ উত্তর: গ) উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপ।
💡১০. জলের মধ্যে বায়ুর বুদ্বুদ কীসের মতো আচরণ করে? —
ক) উত্তল দর্পণ খ) অবতল দর্পণ গ) অভিসারী লেন্স ঘ) অপসারী লেন্স।
✔️ উত্তর: ঘ) অপসারী লেন্স।
💡১১. দর্পণের বক্রতা ব্যাসার্ধ (r) ও ফোকাস দৈর্ঘ্য (f)-এর মধ্যে সঠিক সম্পর্কটি হল —
ক) f = 2r খ) f = r/2 গ) r = f/2 ঘ) f = 3r/2।
✔️ উত্তর: খ) f = r/2।
💡১২. উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে অসীমে রাখলে প্রতিবিম্ব গঠিত হবে —
ক) আলোককেন্দ্রে খ) অসীমে গ) ফোকাসে ঘ) দ্বিগুণ ফোকাস দূরত্বে।
✔️ উত্তর: গ) ফোকাসে।
💡১৩. দীর্ঘ পর্যায়-সারণির 13 নং শ্রেণিতে অবস্থিত মৌল M-এর অক্সাইডের সংকেত হবে —
ক) MO খ) M₂O গ) MO₂ ঘ) M₂O₃।
✔️ উত্তর: ঘ) M₂O₃।
💡১৪. প্রদত্ত কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না? —
ক) NaCl খ) NaF গ) CCl₄ ঘ) KCl।
✔️ উত্তর: গ) CCl₄।
💡১৫. গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে CO₂ গ্যাসের অবদান প্রায় —
ক) 30% খ) 20% গ) 10% ঘ) 60%।
✔️ উত্তর: ঘ) 60%।
💡১৬. CGS পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান (erg·mol⁻¹·K⁻¹ এককে) —
ক) 8.31 × 10⁶ খ) 8.31 × 10⁷ গ) 8.31 × 10⁸ ঘ) 8.31 × 10⁹।
✔️ উত্তর: খ) 8.31 × 10⁷।
💡১৭. সাদা আলোর প্রিজমের মধ্য দিয়ে বিচ্ছুরণ হলে পর্দায় সবার ওপরে দেখা যায় —
ক) বেগুনি বর্ণ খ) লাল বর্ণ গ) হলুদ বর্ণ ঘ) সবুজ বর্ণ।
✔️ উত্তর: খ) লাল বর্ণ।
💡১৮. শূন্য মাধ্যমে আলোর বেগ যে-কোনো মাধ্যমে আলোর বেগের চেয়ে —
ক) বেশি খ) কম গ) সমান ঘ) কোনোটিই নয়।
✔️ উত্তর: ক) বেশি।
💡১৯. বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশ কেমন দেখাত? —
ক) নীল খ) বেগুনি গ) লাল ঘ) কালো।
✔️ উত্তর: ঘ) কালো।
💡২০. 9 পরমাণু-ক্রমাঙ্কবিশিষ্ট মৌলটির যোজ্যতা হল —
ক) 2 খ) 7 গ) 1 ঘ) 0।
✔️ উত্তর: গ) 1।
💡২১. কোন যৌগটিতে সমযোজী দ্বি-বন্ধন আছে? —
ক) H₂O খ) NH₃ গ) CO₂ ঘ) CH₄।
✔️ উত্তর: গ) CO₂।
💡২২. Fire ice বা আগুনে বরফ হল —
ক) মিথেন খ) হাইড্রোজেন গ) মিথানল ঘ) মিথেন হাইড্রেট।
✔️ উত্তর: ঘ) মিথেন হাইড্রেট।
💡২৩. পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? —
ক) 273 K খ) 373 K গ) 173 K ঘ) 473 K।
✔️ উত্তর: খ) 373 K।
💡২৪. গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয় —
ক) উত্তল দর্পণ খ) অবতল দর্পণ গ) সমতল দর্পণ ঘ) কোনোটিই নয়।
✔️ উত্তর: ক) উত্তল দর্পণ।
💡২৫. μ₁ ও μ₂ প্রতিসরাঙ্কবিশিষ্ট দুটি মাধ্যমে আলোর বেগ যথাক্রমে v₁ ও v₂ হলে, কোন্ সম্পর্কটি সঠিক? —
ক) v₁ = v₂ খ) μ₁ = μ₂ গ) μ₁v₁ = μ₂v₂ ঘ) μ₁v₂ = μ₂v₁।
✔️ উত্তর: গ) μ₁v₁ = μ₂v₂।
💡২৬. বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য —
ক) কমে খ) বাড়ে গ) একই থাকে ঘ) কোনোটিই নয়।
✔️ উত্তর: ক) কমে।
💡২৭. যে হ্যালোজেনটির তড়িৎ-ঋণাত্মকতা সবচেয়ে কম, সেটি হল —
ক) F খ) Cl গ) Br ঘ) I।
✔️ উত্তর: ঘ) I।
💡২৮. X (Z = 12), Y (Z = 17) মৌল দুটির দ্বারা উৎপন্ন যৌগের সংকেত হল —
ক) XY খ) XY₂ গ) X₂Y₃ ঘ) X₂Y।
✔️ উত্তর: খ) XY₂।
💡২৯. ওজোনমণ্ডলের ঊর্ধ্বসীমাকে কী বলে? —
ক) ট্রপোপজ খ) মেসোপজ গ) স্ট্র্যাটোপজ ঘ) ম্যাগনেটোপজ।
✔️ উত্তর: গ) স্ট্র্যাটোপজ।
💡৩০. একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত? —
ক) PT/RT খ) RT/P গ) PTR/d ঘ) P/RT।
✔️ উত্তর: ঘ) P/RT।
💡৩১. বিবর্ধক কাঁচের 0.1 m দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 cm দূরে পাওয়া গেল। বিবর্ধন হবে —
ক) 0.4 খ) 40 গ) 4 ঘ) 0.025।
✔️ উত্তর: গ) 4।
💡৩২. আলোর বর্ণ নির্ভর করে যার ওপর তা হল, আলোর —
ক) কম্পাঙ্ক খ) তরঙ্গদৈর্ঘ্য গ) বেগ ঘ) কোনোটিই নয়।
✔️ উত্তর: খ) তরঙ্গদৈর্ঘ্য।
💡৩৩. লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণে একবর্ণী আলোর (তরঙ্গদৈর্ঘ্য) —
ক) কমবে খ) বাড়বে গ) M গুণ হবে ঘ) অপরিবর্তিত থাকবে।
✔️ উত্তর: ক) কমবে।
💡৩৪. নিম্নোক্ত কোন্ টি পর্যায়-সারণিতে শ্রেণি বরাবর অপরিবর্তিত থাকে? —
ক) পারমাণবিক ব্যাসার্ধ খ) যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা গ) ঘনত্ব ঘ) ধাতব ধর্ম।
✔️ উত্তর: খ) যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা।
💡৩৫. প্রদত্ত কোন্ টি দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না? —
ক) NaCl খ) NaF গ) CCl₄ ঘ) KCl।
✔️ উত্তর: গ) CCl₄।
💡৩৬. বায়ুমণ্ডলের কোন্ স্তরকে শান্তমণ্ডল বলা হয়? —
ক) ট্রপোস্ফিয়ার খ) ম্যাগনেটোস্ফিয়ার গ) স্ট্র্যাটোস্ফিয়ার ঘ) মেসোস্ফিয়ার।
✔️ উত্তর: গ) স্ট্র্যাটোস্ফিয়ার।
💡৩৭. বয়েলের সূত্রানুযায়ী, PV-P লেখচিত্রটি হবে —
ক) ঊর্ধ্বগামী সরলরেখা খ) নিম্নগামী সরলরেখা গ) বক্ররেখা ঘ) অক্ষের সমান্তরাল সরলরেখা।
✔️ উত্তর: ঘ) অক্ষের সমান্তরাল সরলরেখা।
💡৩৮. প্রিজমের আলোক রশ্মির আপতন কোণ শূন্য থেকে ক্রমশ বাড়তে থাকলে চ্যুতি কোণ —
ক) ক্রমশ বাড়বে খ) ক্রমশ কমবে গ) প্রথমে কমে, পরে বাড়ে ঘ) প্রথমে বাড়ে, পরে কমে।
✔️ উত্তর: গ) প্রথমে কমে, পরে বাড়ে।
💡৩৯. একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 cm। দর্পণ থেকে 8 cm দূরে একটি বস্তু রাখলে গঠিত প্রতিবিম্ব হবে —
ক) অসদ ও বিবর্ধিত খ) অসদ ও খর্বাকার গ) সদ ও বিবর্ধিত ঘ) সদ ও খর্বাকার।
✔️ উত্তর: ক) অসদ ও বিবর্ধিত।
💡৪০. বিক্ষিপ্ত আলোর তীব্রতা, আলোর তরঙ্গদৈর্ঘ্যের সহিত যেভাবে সম্পর্কিত, তা হল —
ক) I ∝ λ⁴ খ) I ∝ 1/λ⁴ গ) I ∝ 1/λ² ঘ) I ∝ 1/λ।
✔️ উত্তর: খ) I ∝ 1/λ⁴।
💡৪১. প্রদত্ত কোন্ জোড়টি সঠিক নয়? —
(a) Na ক্ষার ধাতু | (b) Cu ক্ষারীয় মৃত্তিকা মৌল | (c) Rn নিষ্ক্রিয় মৌল | (d) Br হ্যালোজেন মৌল।
✔️ উত্তর: (b) Cu ক্ষারীয় মৃত্তিকা মৌল।
💡৪২. প্রদত্ত কোন্ যৌগটিতে ধাতব আয়নের অষ্টকপূর্তি ঘটে না? —
(a) LiH | (b) KCl | (c) CaO | (d) MgCl₂।
✔️ উত্তর: (a) LiH।
💡৪৩. বায়ুমণ্ডলের কোন্ স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়? —
(a) মেসোস্ফিয়ার | (b) থার্মোস্ফিয়ার | (c) এক্সোস্ফিয়ার | (d) ম্যাগনেটোস্ফিয়ার।
✔️ উত্তর: (d) ম্যাগনেটোস্ফিয়ার।
💡৪৪. গ্যাস অণুর গড়বেগ C এবং পরম উষ্ণতা T হলে —
(a) C ∝ 1/T | (b) C ∝ T | (c) C ∝ √T | (d) C ∝ T²।
✔️ উত্তর: (c) C ∝ √T।
💡৪৫. লম্ব আপতনের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতি কত? —
(a) 0° | (b) 90° | (c) 180° | (d) 360°।
✔️ উত্তর: (a) 0°।
💡৪৬. 10 cm ফোকাস দূরত্বের অবতল দর্পণ থেকে কত দূরত্বে একটি বস্তুকে রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যায়? —
(a) 5 cm | (b) 10 cm | (c) 15 cm | (d) 20 cm।
✔️ উত্তর: (d) 20 cm।
💡৪৭. আমাদের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হয়, তা হল —
(a) সদ, অবশীর্ষ | (b) অসদ, সমশীর্ষ | (c) সদ, সমশীর্ষ | (d) অসদ, অবশীর্ষ।
✔️ উত্তর: (a) সদ, অবশীর্ষ।
💡৪৮. 20 পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলটি কোন্ পর্যায়ে অবস্থিত? —
(a) 3 | (b) 4 | (c) 5 | (d) 6।
✔️ উত্তর: (b) 4।
💡৪৯. নাইট্রোজেন অণুতে বন্ধন গঠনকারী ইলেকট্রন সংখ্যা —
(a) 2 | (b) 4 | (c) 6 | (d) 8।
✔️ উত্তর: (c) 6।
💡৫০. বায়োফুয়েলের মূল উপাদান হল —
(a) কার্বন ডাইঅক্সাইড | (b) ইথানল | (c) মিথানল | (d) ইথার।
✔️ উত্তর: (b) ইথানল।
💡৫১. আদর্শ গ্যাসের সমীকরণ থেকে গ্যাসের মোলার ভর নির্ণয়ের সমীকরণটি হল —
(a) M = WPV/RT | (b) M = WRP/TV | (c) M = RT/WPV | (d) M = WRT/PV।
✔️ উত্তর: (d) M = WRT/PV।
💡৫২. রাস্তার আলোর প্রতিফলক হিসেবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? —
(a) অবতল | (b) উত্তল | (c) সমতল | (d) কোনোটিই নয়।
✔️ উত্তর: (b) উত্তল।
💡৫৩. প্রশস্ত কোন্ আলোর বিচ্ছুরণ সবচেয়ে কম হয়? —
(a) লাল | (b) কমলা | (c) সবুজ | (d) বেগুনি।
✔️ উত্তর: (a) লাল।
💡৫৪. সরল ক্যামেরায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? —
(a) অসদ, সমশীর্ষ | (b) অসদ, অবশীর্ষ | (c) সদ, অবশীর্ষ | (d) সদ, সমশীর্ষ।
✔️ উত্তর: (c) সদ, অবশীর্ষ।
💡৫৫. ফ্লোরিনের সমযোজী ব্যাসার্ধ হল —
(a) F-F বন্ধন দৈর্ঘ্যের সমান | (b) F-F বন্ধন দৈর্ঘ্যের অর্ধেক | (c) পাশাপাশি অবস্থিত দুটি F পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে দূরত্বের অর্ধেক | (d) এদের কোনোটিই নয়।
✔️ উত্তর: (c) পাশাপাশি অবস্থিত দুটি F পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে দূরত্বের অর্ধেক।
💡৫৬. প্রদত্ত কোন্ যৌগটির ধাতব আয়নের অষ্টক পূর্ণ হওয়া সম্ভব নয়? —
(a) LiH | (b) NaCl | (c) CaO | (d) MgCl₂।
✔️ উত্তর: (a) LiH।
💡৫৭. প্রদত্ত কোন্টি জীবাশ্ম শক্তি নয়? —
(a) গোবর | (b) কাঠ | (c) ভূ-তাপ শক্তি | (d) প্রাণীদের বর্জ্য।
✔️ উত্তর: (c) ভূ-তাপ শক্তি।
💡৫৮. চার্লসের সুত্রানুযায়ী (V - t) লেখচিত্রটি তাপমাত্রা অক্ষের সঙ্গে কোন্ উষ্ণতায় মিলিত হয়? —
(a) 0°C | (b) 273°C | (c) -136.5°C | (d) -273°C।
✔️ উত্তর: (d) -273°C।
💡৫৯. কোনো রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচের স্ল্যাবে লম্বভাবে আপতিত হলে, প্রতিসরণ কোণ হবে —
(a) দুই মাধ্যমের সংকট কোণ | (b) 90° | (c) 180° | (d) 0°।
✔️ উত্তর: (d) 0°।
💡৬০. সমতল দর্পণের ফোকাস দূরত্ব —
(a) নির্দিষ্ট | (b) অসীম | (c) ধনাত্মক | (d) ঋণাত্মক।
✔️ উত্তর: (b) অসীম।
💡৬১. মোটর গাড়িতে পিছনের বস্তু দেখার জন্য ব্যবহৃত হয় —
(a) উত্তল লেন্স | (b) অবতল লেন্স | (c) উত্তল দর্পণ | (d) অবতল দর্পণ।
✔️ উত্তর: (c) উত্তল দর্পণ।
💡৬২. সবচেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মকতা প্রদত্ত কোন্ মৌলের মধ্যে দেখা যায়? —
(a) Br | (b) F | (c) K | (d) Na।
✔️ উত্তর: (b) F।
💡৬৩. সমযোজী ত্রি-বন্ধনযুক্ত যৌগটি হল —
(a) F₂ | (b) C₂H₄ | (c) N₂ | (d) C₂H₂।
✔️ উত্তর: (c) N₂।
💡৬৪. নিম্নোক্ত যে গ্যাসটি গ্রিনহাউস ক্রিয়া এবং ওজোন স্তর ধ্বংস, উভয় ক্ষেত্রেই অবদান রাখে, তা হল —
(a) CO₂ | (b) CH₄ | (c) CFC | (d) N₂O।
✔️ উত্তর: (c) CFC।
💡৬৫. বয়েলের সূত্র অনুসারে, P-V লেখচিত্রটির আকার হল —
(a) সরলরেখা | (b) অধিবৃত্তাকার | (c) সমপরাবৃত্ত | (d) কোনোটিই নয়।
✔️ উত্তর: (c) সমপরাবৃত্ত।
💡৬৬. একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 cm হলে, এর ফোকাস দৈর্ঘ্য হয় —
(a) 20 cm | (b) 10 cm | (c) 5 cm | (d) 40 cm।
✔️ উত্তর: (b) 10 cm।
💡৬৭. নীল কাঁচের মধ্য দিয়ে তাকালে একটি লাল রঙের ফুলকে যে রঙের দেখাবে, তা হল —
(a) লাল | (b) নীল | (c) বেগুনি | (d) কালো।
✔️ উত্তর: (d) কালো।
💡৬৮. এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের সময় আলোর যে ধর্মটি অপরিবর্তিত থাকে, তা হল আলোর —
(a) গতিবেগ | (b) বিস্তার | (c) কম্পাঙ্ক | (d) তরঙ্গদৈর্ঘ্য।
✔️ উত্তর: (c) কম্পাঙ্ক।
💡৬৯. যে মৌলগুলির পরমাণু-ক্রমাঙ্ক যথাক্রমে 4, 12, 20 ও 38 হয়, তাদের বলা হয় —
(a) ক্ষার ধাতু | (b) ক্ষারীয় মৃত্তিকা ধাতু | (c) হ্যালোজেন মৌল | (d) নিষ্ক্রিয় গ্যাস।
✔️ উত্তর: (b) ক্ষারীয় মৃত্তিকা ধাতু।
💡৭০. H₂O অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কয়টি? —
(a) 0 | (b) 1 | (c) 2 | (d) 4।
✔️ উত্তর: (c) 2।
💡৭১. গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে সবচেয়ে ক্ষতিকারক —
(a) মিথেন | (b) ক্লোরোফ্লুরোকার্বন | (c) কার্বন ডাইঅক্সাইড | (d) নাইট্রাস অক্সাইড।
✔️ উত্তর: (c) কার্বন ডাইঅক্সাইড।
💡৭২. প্রদত্ত কোন্টি চার্লসের সূত্রের V - T লেখচিত্র? —
(a) মূলবিন্দুগামী সরলরেখা।
✔️ উত্তর: (a) মূলবিন্দুগামী সরলরেখা।
💡৭৩. একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল। এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হল —
(a) 0° | (b) 180° | (c) 90° | (d) 360°।
✔️ উত্তর: (b) 180°।
💡৭৪. একটি লাল ও বেগুনি বর্ণের আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনততলে আপতিত হয়ে যথাক্রমে r ও v প্রতিসরণ কোণ উৎপন্ন করলে প্রদত্ত কোনটি সঠিক? —
(a) r = v | (b) r = 1/v | (c) r > v | (d) r < v।
✔️ উত্তর: (d) r < v।
💡৭৫. উত্তল লেন্সের সামনে বস্তু 2f-এর বেশি দূরত্বে থাকলে প্রতিবিম্ব দূরত্ব হবে —
(a) অপর পাশে 2f-এর বেশি দূরত্বে | (b) অপর পাশে f-এর বেশি কিন্তু 2f-এর কম দূরত্বে | (c) বস্তুর দিকে f-এর বেশি দূরত্বে | (d) অপর পাশে 2f দূরত্বে।
✔️ উত্তর: (b) অপর পাশে f-এর বেশি কিন্তু 2f-এর কম দূরত্বে।
💡৭৬. প্রদত্ত কোন্ আয়নটির সর্ববহিঃস্থ কক্ষে আটটি ইলেকট্রন নেই? —
(a) Ca²⁺ | (b) O²⁻ | (c) Al³⁺ | (d) P²⁻।
✔️ উত্তর: (d) P²⁻।
💡৭৭. প্রদত্ত কোনটির লুইস-ডট গঠন অঙ্কন করা সম্ভব নয়? —
(a) H₂ | (b) N₂ | (c) O₂ | (d) F₂।
✔️ উত্তর: (c) O₂।
💡৭৮. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? —
(a) N₂O | (b) CH₄ | (c) CO₂ | (d) জলীয় বাষ্প।
✔️ উত্তর: (c) CO₂।
💡৭৯. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ হলে এর আয়তন কত হবে? —
(a) দ্বিগুণ | (b) অর্ধেক | (c) চার গুণ | (d) আট গুণ।
✔️ উত্তর: (b) অর্ধেক।
💡৮০. প্রদত্ত কোন্ তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? —
(a) X-রশ্মি | (b) অতিবেগুনি রশ্মি | (c) γ-রশ্মি | (d) বেতার তরঙ্গ।
✔️ উত্তর: (d) বেতার তরঙ্গ।
💡৮১. চোখের ত্রুটি দূর করতে চশমায় ব্যবহার করা হয় —
(a) উত্তল দর্পণ | (b) অবতল দর্পণ | (c) উত্তল লেন্স | (d) অবতল লেন্স।
✔️ উত্তর: (d) অবতল লেন্স।
💡৮২. কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে প্রতিসৃত হলে এর পার্শ্বসরণের পরিমাণ কীসের ওপর নির্ভর করে? —
(a) স্ল্যাবের বেধ | (b) স্ল্যাবের উপাদান | (c) আপতন কোণ | (d) প্রদত্ত সবগুলি।
✔️ উত্তর: (d) প্রদত্ত সবগুলি।
💡৮৩. প্রদত্ত কোন্টি সন্ধিগত মৌলের উদাহরণ নয়? —
(a) লোহা (Fe) | (b) তামা (Cu) | (c) জিঙ্ক (Zn) | (d) রুপো (Ag)।
✔️ উত্তর: (c) জিঙ্ক (Zn)।
💡৮৪. প্রদত্ত কোন্ যৌগটির ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? —
(a) NaCl | (b) KCl | (c) LiH | (d) CaO।
✔️ উত্তর: (c) LiH।
💡৮৫. প্রদত্ত কোন্টি ওজোন স্তরকে ক্ষয় করে না? —
(a) NO | (b) N₂O | (c) CO₂ | (d) CFC।
✔️ উত্তর: (c) CO₂।
💡৮৬. নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের স্থির চাপে তাপমাত্রা 0°C থেকে 30°C পর্যন্ত বৃদ্ধি করলে গ্যাসটির প্রাথমিক ও অন্তিম আয়তনের অনুপাত হবে —
(a) 91 : 101 | (b) 91 : 100 | (c) 91 : 111 | (d) 91 : 121।
✔️ উত্তর: (a) 91 : 101।
💡৮৭. প্রদত্ত আলোগুলির মধ্যে কোন্টির বিক্ষেপণ সবচেয়ে বেশি? —
(a) সবুজ | (b) হলুদ | (c) কমলা | (d) লাল।
✔️ উত্তর: (a) সবুজ।
💡৮৮. কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হয়? —
(a) বৃদ্ধি পায় | (b) হ্রাস পায় | (c) অপরিবর্তিত থাকে | (d) কোনোটিই নয়।
✔️ উত্তর: (a) বৃদ্ধি পায়।
💡৮৯. মানুষের চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব —
(a) সদ, অবশীর্ষ | (b) অসদ, অবশীর্ষ | (c) সদ, সমশীর্ষ | (d) অসদ, সমশীর্ষ।
✔️ উত্তর: (a) সদ, অবশীর্ষ।
💡৯০. নিকোজেন শ্রেণির তৃতীয় মৌল কোনটি? —
(a) P | (b) Sb | (c) As | (d) N।
✔️ উত্তর: (c) As।
💡৯১. প্রদত্ত কোন্ যৌগটির মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান? —
(a) CH₄ | (b) NH₃ | (c) C₂H₂ | (d) C₂H₄।
✔️ উত্তর: (b) NH₃।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
💡১. বায়ুমণ্ডলের কোন্ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
✔️ উত্তর: আয়নোস্ফিয়ার।
💡২. ওজোন স্তরের ঘনত্ব কোন্ এককে পরিমাপ করা হয়?
✔️ উত্তর: ডবসন (Dobson) একক।
💡৩. CNG-এর মূল উপাদান কী?
✔️ উত্তর: মিথেন (CH₄)।
💡৪. −27°C উষ্ণতাটি কেলভিন স্কেলে কত হবে?
✔️ উত্তর: 246 K।
💡৫. গ্যাসের অণুর গতিশক্তির সঙ্গে পরম তাপমাত্রার সম্পর্ক কী?
✔️ উত্তর: গ্যাসের অণুর গড় গতিশক্তি তার পরম তাপমাত্রার সমানুপাতিক।
💡৬. অবতল দর্পণ কখন বস্তুর অসদবিম্ব গঠন করবে?
✔️ উত্তর: যখন বস্তু দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে অবস্থিত থাকে।
💡৭. সুস্থ ব্যক্তির ক্ষেত্রে দৃষ্টির নিকট বিন্দুর দূরত্ব কত?
✔️ উত্তর: 25 cm।
💡৮. আপতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না?
✔️ উত্তর: আপতন কোণের মান 0° হলে (লম্ব আপতন)।
💡৯. একটি প্রাকৃতিক বর্ণালির উদাহরণ দাও।
✔️ উত্তর: রামধনু।
💡১০. পর্যায়-সারণির কোন গ্রুপে কঠিন, তরল ও গ্যাসীয় তিন অবস্থার মৌল পাওয়া যায়?
✔️ উত্তর: গ্রুপ 17 (হ্যালোজেন মৌলসমূহ)।
💡১১. বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো: ‘মূলত একটি সুস্থির জালকাকার গঠন উৎপন্ন হওয়ার জন্যই আয়নীয় যৌগ গঠন করা সম্ভব নয়।’
✔️ উত্তর: মিথ্যা।
💡১২. NaCl ও I₂-এর মধ্যে কোনটি কার্বন টেট্রাক্লোরাইডে দ্রাব্য?
✔️ উত্তর: I₂।
💡১৩. বায়ুমণ্ডলের কোন্ স্তরকে শান্তমণ্ডল বলা হয়?
✔️ উত্তর: স্ট্র্যাটোস্ফিয়ার।
💡১৪. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়লে বায়ুর উষ্ণতার কীরূপ পরিবর্তন হয়?
✔️ উত্তর: উষ্ণতা বৃদ্ধি পায়।
💡১৫. চার্লসের সূত্রে ধ্রুবক কী কী?
✔️ উত্তর: গ্যাসের ভর এবং গ্যাসের চাপ।
💡১৬. বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো: ‘বয়েলের সূত্রে P বনাম V লেখচিত্রটি সরলরৈখিক হয়’।
✔️ উত্তর: মিথ্যা।
💡১৭. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তন সম্পর্কিত সূত্রটি হল কোন সূত্র?
✔️ উত্তর: বয়েলের সূত্র।
💡১৮. আলোর যখন প্রতিসরণ হয় তখন কম্পাঙ্কের কীরূপ পরিবর্তন হয়?
✔️ উত্তর: কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে।
💡১৯. 20 cm উচ্চতাবিশিষ্ট একটি বস্তুর রৈখিক বিবর্ধন 2.5 হলে, প্রতিবিম্বের উচ্চতা কত হবে?
✔️ উত্তর: 50 cm।
💡২০. কোন ক্ষেত্রে লেন্সের সূত্র প্রযোজ্য হয় না?
✔️ উত্তর: লেন্সের উন্মেষ খুব বড় হলে বা লেন্স খুব মোটা হলে।
💡২১. বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো: প্রিজমে আলোর প্রতিসরণে লাল বর্ণের চ্যুতি সবচেয়ে কম।
✔️ উত্তর: সত্য।
💡২২. পর্যায়-সারণির সর্বোচ্চ আয়নন বিভবসম্পন্ন মৌলটি কী?
✔️ উত্তর: হিলিয়াম (He)।
💡২৩. পর্যায়-সারণির সর্বোচ্চ জারক মৌল কোনটি?
✔️ উত্তর: ফ্লোরিন (F)।
💡২৪. সমযোজী ত্রি-বন্ধনবিশিষ্ট যৌগের উদাহরণ দাও।
✔️ উত্তর: নাইট্রোজেন অণু (N₂) বা অ্যাসিটিলিন (C₂H₂)।
💡২৫. মিথেন হাইড্রেট পদার্থ কোন্ ভৌত অবস্থায় থাকে?
✔️ উত্তর: কঠিন কেলাসাকার অবস্থায়।
💡২৬. সৌরবিদ্যুৎ কোশে কোন্ অর্ধপরিবাহী ব্যবহৃত হয়?
✔️ উত্তর: সিলিকন (Si)।
💡২৭. পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে গ্যাস অণুগুলির গতিশক্তির কী পরিবর্তন ঘটে?
✔️ উত্তর: গতিশক্তির কোনো পরিবর্তন হয় না।
💡২৮. 1 mol গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো।
✔️ উত্তর: PV = RT।
💡২৯. একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত?
✔️ উত্তর: শূন্য।
💡৩০. ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 40 cm হলে, দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত?
✔️ উত্তর: 20 cm।
💡৩১. একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 cm। জলে নিমজ্জিত করলে এর ফোকাস দৈর্ঘ্য কত হবে?
✔️ উত্তর: 10 cm।
💡৩২. দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন?
✔️ উত্তর: অবতল দর্পণ।
💡৩৩. একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে?
✔️ উত্তর: তিনটি।
💡৩৪. Li ও F-এর মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ কম?
✔️ উত্তর: ফ্লোরিন (F)।
💡৩৫. নাইট্রোজেন অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে?
✔️ উত্তর: দুটি।
💡৩৬. হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন্ ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান?
✔️ উত্তর: সমযোজী বন্ধন।
💡৩৭. CFC-এর সম্পূর্ণ নাম কী?
✔️ উত্তর: ক্লোরোফ্লুরোকার্বন।
💡৩৮. বিদ্যুৎক্ষরণের সময় কোন্ গ্যাস O₃ স্তরকে ভাঙে?
✔️ উত্তর: নাইট্রিক অক্সাইড (NO)।
💡৩৯. শূন্যস্থান পূরণ করো : সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে ______ পদ্ধতিতে।
✔️ উত্তর: বিকিরণ।
💡৪০. চার্লসের সূত্রের V–T লেখচিত্রের প্রকৃতি কী?
✔️ উত্তর: মূলবিন্দুগামী সরলরেখা।
💡৪১. স্থির চাপে কোন্ উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়?
✔️ উত্তর: −273°C বা 0 K।
💡৪২. শূন্যস্থানে সাদা আলোর বিচ্ছুরণ সম্ভব কি?
✔️ উত্তর: না, সম্ভব নয়।
💡৪৩. কাঁচের স্ল্যাবে আলো আপতিত হলে নির্গমনের সময় তা বর্ণালিতে বিভক্ত হয় না কেন?
✔️ উত্তর: কারণ কাঁচের স্ল্যাবের দুটি বিপরীত পৃষ্ঠ সমান্তরাল হওয়ায় আপতিত ও নির্গত রশ্মি সমান্তরাল থাকে, ফলে বিচ্ছুরণ ঘটে না।
💡৪৪. γ-রশ্মি ও X-রশ্মির মধ্যে কার তরঙ্গদৈর্ঘ্য বেশি?
✔️ উত্তর: X-রশ্মি।
💡৪৫. কোন্ বর্ণের আলোর জন্য কাঁচের প্রতিসরাঙ্ক সর্বনিম্ন হয়?
✔️ উত্তর: লাল।
💡৪৬. নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা কত?
✔️ উত্তর: ০ (শূন্য)।
💡৪৭. একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ দাও।
✔️ উত্তর: ম্যাগনেসিয়াম (Mg) বা ক্যালসিয়াম (Ca)।
💡৪৮. MgO গঠনের সময় Mg পরমাণু কতগুলি ইলেকট্রন বর্জন করে?
✔️ উত্তর: ২ টি।
💡৪৯. বায়ুমণ্ডলের কোন্ স্তরে সাধারণত পরিচালন স্রোত পরিলক্ষিত হয়?
✔️ উত্তর: ট্রপোস্ফিয়ার।
💡৫০. ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস কী?
✔️ উত্তর: সৌরশক্তি।
💡৫১. গ্রিনহাউস এফেক্টের জন্য কোন্ রশ্মি দায়ী?
✔️ উত্তর: অবলোহিত রশ্মি (IR রশ্মি)।
💡৫২. চার্লসের সূত্রের চলরাশিগুলি কী কী?
✔️ উত্তর: গ্যাসের আয়তন ও উষ্ণতা।
💡৫৩. শূন্যস্থান পূরণ করো : 1 গ্রাম অণু পরিমাণ পদার্থের অণুর সংখ্যা ______।
✔️ উত্তর: 6.022 × 10²³।
💡৫৪. কোন্ মাধ্যমে আলোর বেগ সর্বাধিক?
✔️ উত্তর: শূন্য মাধ্যমে।
💡৫৫. বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো : বায়ু মাধ্যমে অবতল লেন্স হল অভিসারী লেন্স।
✔️ উত্তর: মিথ্যা।
💡৫৬. মাইক্রোওয়েভের তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা লেখো।
✔️ উত্তর: 1 mm থেকে 1 m।
💡৫৭. অবতল দর্পণ কখন একটি বস্তুর অসদবিম্ব গঠন করে?
✔️ উত্তর: যখন বস্তু দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে অবস্থিত থাকে।
💡৫৮. পর্যায়-সারণির দ্বিতীয় পর্যায়ে চতুষযোজী একটি অধাতুর নাম লেখো।
✔️ উত্তর: কার্বন (C)।
💡৫৯. ল্যান্থানাইড সারির প্রথম মৌলটির নাম লেখো।
✔️ উত্তর: ল্যান্থানাম (La)।
💡৬০. একটি ধাতব মৌল M একটি আয়নীয় অক্সাইড MO গঠন করে। M পরমাণুর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে?
✔️ উত্তর: ২ টি।
💡৬১. মিথেন হাইড্রেট-এর সংকেত কী?
✔️ উত্তর: 4CH₄ · 23H₂O।
💡৬২. CFC-তে উপস্থিত কোন্ পরমাণু ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী?
✔️ উত্তর: ক্লোরিন (Cl) পরমাণু।
💡৬৩. শূন্যস্থান পূরণ করো : প্রাকৃতিক সৌরপর্দা হল ______।
✔️ উত্তর: ওজোন স্তর।
💡৬৪. বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো : বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই।
✔️ উত্তর: মিথ্যা।
💡৬৫. চার্লসের সূত্রে ধ্রুবক রাশিগুলি কী কী?
✔️ উত্তর: গ্যাসের ভর ও গ্যাসের চাপ।
💡৬৬. একটি বায়ুর বুদ্বুদ কোনো জলাশয়ের তলদেশ থেকে উপরিলে এলে এর আয়তনের কীরূপ পরিবর্তন ঘটে?
✔️ উত্তর: আয়তন বৃদ্ধি পায়।
💡৬৭. কোনো আলোক রশ্মির আপতন কোণ 50° এবং প্রতিসরণ কোণ 32° হলে, চ্যুতি কোণের মান কত?
✔️ উত্তর: 18°।
💡৬৮. ENT ডাক্তারেরা মাথায় কোন্ দর্পণ ব্যবহার করেন?
✔️ উত্তর: অবতল দর্পণ।
💡৬৯. কোন্ প্রকার দর্পণ সর্বদা সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে?
✔️ উত্তর: উত্তল দর্পণ (এবং সমতল দর্পণ)।
💡৭০. γ-রশ্মি, অতিবেগুনী রশ্মি ও X-রশ্মিকে ক্রমবর্ধমান তরঙ্গদৈর্ঘ্যের ক্রম অনুযায়ী সাজাও।
✔️ উত্তর: γ-রশ্মি < X-রশ্মি < অতিবেগুনী রশ্মি।
💡৭১. দীর্ঘ পর্যায়-সারণির কোন্ শ্রেণির মৌলগুলিকে ‘চ্যালকোজেন’ মৌল বলা হয়?
✔️ উত্তর: ১৬ নং শ্রেণি।
💡৭২. NaCl ও CCl₄ যৌগ দুটির মধ্যে কোন্টির বন্ধনের অভিমুখ নেই?
✔️ উত্তর: NaCl।
💡৭৩. বিদ্যুৎক্ষরণের সময় কোন্ গ্যাস ওজোন স্তরের ক্ষতিসাধন করে?
✔️ উত্তর: নাইট্রিক অক্সাইড (NO) এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂)।
💡৭৪. পেট্রোল, ডিজেল, কেরোসিন ও LPG — এদের মধ্যে কোন্টির তাপনমূল্য সর্বাধিক?
✔️ উত্তর: LPG।
💡৭৫. Sweet Gas কী?
✔️ উত্তর: যে প্রাকৃতিক গ্যাসে হাইড্রোজেন সালফাইড (H₂S) থাকে না বা খুব কম থাকে তাকে সুইট গ্যাস বলে।
💡৭৬. চার্লসের সূত্রানুসারে, V–t লেখচিত্রের প্রকৃতি কীরূপ?
✔️ উত্তর: তাপমাত্রা অক্ষকে −273°C-এ ছেদ করে এমন একটি সরলরেখা।
💡৭৭. সম চাপ ও উষ্ণতায় V লিটার অক্সিজেন গ্যাসে N সংখ্যক অণু থাকলে 2V লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কত?
✔️ উত্তর: 2N।
💡৭৮. দৃশ্যমান আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা কত?
✔️ উত্তর: প্রায় 4000 Å থেকে 8000 Å (বা 400 nm থেকে 800 nm)।
💡৭৯. মোটরগাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
✔️ উত্তর: অধিবৃত্তাকার অবতল দর্পণ।
💡৮০. মায়োপিয়া প্রতিকারের জন্য কী ধরনের লেন্স ব্যবহার করা হয়?
✔️ উত্তর: অবতল লেন্স।
💡৮১. বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো : কোনো নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে বেগুনি বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সর্বাধিক।
✔️ উত্তর: সত্য।
💡৮২. হ্যালোজেন মৌলগুলিকে তাদের বিজারণ ধর্মের নিম্নক্রমে সাজাও।
✔️ উত্তর: I > Br > Cl > F।
💡৮৩. হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান?
✔️ উত্তর: সমযোজী বন্ধন।
💡৮৪. শূন্যস্থান পূরণ করো : তড়িৎযোজী যৌগগুলি ______ দ্রাবকে দ্রবীভূত হয়।
✔️ উত্তর: ধ্রুবীয় (যেমন জল) দ্রাবকে।
💡৮৫. বায়ুমণ্ডলের কোন্ স্তরে মেরুজ্যোতি দেখা যায়?
✔️ উত্তর: থার্মোস্ফিয়ার (বা আয়নোস্ফিয়ার)।
💡৮৬. থার্মোস্ফিয়ার অংশে কোন কোন গ্যাস পাওয়া যায়?
✔️ উত্তর: অক্সিজেন ও নাইট্রোজেনের আয়নসমূহ (O₂⁺, O⁺, NO⁺)।
💡৮৭. শূন্যস্থান পূরণ করো : বায়োগ্যাসের অনৈচ্ছিক শক্তি হল ______।
✔️ উত্তর: মিথেন।
💡৮৮. বয়েলের সূত্রানুযায়ী, P–V লেখচিত্রটি কীরূপ?
✔️ উত্তর: একটি সমপরাবৃত্ত (Rectangular Hyperbola)।
💡৮৯. মোলার গ্যাস ধ্রুবক R-এর মাত্রা লেখো।
✔️ উত্তর: [ML²T⁻² mol⁻¹ K⁻¹]।
💡৯০. বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো : একই উষ্ণতা ও চাপে CO₂ ও N₂ গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক।
✔️ উত্তর: মিথ্যা।
💡৯১. আলোক রশ্মি বায়ু থেকে কাঁচের প্রবেশ করলে তরঙ্গদৈর্ঘ্যের কী পরিবর্তন হবে?
✔️ উত্তর: তরঙ্গদৈর্ঘ্য হ্রাস পায়।
💡৯২. অবতল দর্পণে বস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব বস্তুর সমান আকৃতির হবে?
✔️ উত্তর: বক্রতা কেন্দ্রে।
💡৯৩. বিবর্ধক কাঁচের 0.1 m দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 cm দূরে পাওয়া গেল। প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো।
✔️ উত্তর: 4।
💡৯৪. কোনো অবতল দর্পণের ফোকাসে একটি বস্তু রাখলে, বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?
✔️ উত্তর: অসীমে।
💡৯৫. একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম লেখো।
✔️ উত্তর: অ্যাস্টাটিন (At)।
💡৯৬. নিয়নের সমইলেকট্রনীয় ক্যাটায়ন ও অ্যানায়নের নাম সংকেতসহ লেখো।
✔️ উত্তর: ক্যাটায়ন: Na⁺, অ্যানায়ন: F⁻।
💡৯৭. বায়োগ্যাসের প্রধান উপাদান কী?
✔️ উত্তর: মিথেন (CH₄)।
💡৯৮. বায়ুমণ্ডলের কোন্ স্তরের জন্য বেতার যোগাযোগ সম্ভব হয়?
✔️ উত্তর: আয়নোস্ফিয়ার।
💡৯৯. বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোন্টি?
✔️ উত্তর: মেসোস্ফিয়ার।
💡১০০. বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক কোন্টি?
✔️ উত্তর: গ্যাসের ভর।
💡১০১. Vt = (1 + t/273) V₀ সমীকরণে 1/273 ভগ্নাংশটির নাম কী?
✔️ উত্তর: গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক।
💡১০২. বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো : জলের পরম প্রতিসরাঙ্ক 1.5।
✔️ উত্তর: মিথ্যা।
💡১০৩. কোনো গোলীয় দর্পণে আলোক রশ্মি বক্রতা ব্যাসার্ধ বরাবর আপতিত হয়ে প্রতিফলিত হলে রশ্মির চ্যুতি কত হবে?
✔️ উত্তর: 180°।
💡১০৪. আলোর মৌলিক বর্ণগুলি কী কী?
✔️ উত্তর: লাল, সবুজ ও নীল।
💡১০৫. গামা-রশ্মির একটি ব্যবহার লেখো।
✔️ উত্তর: ক্যান্সার চিকিৎসায় (রেডিওথেরাপিতে)।
💡১০৬. Na, Li, K — এই মৌলগুলিকে পারমাণবিক আকারের ক্রমবর্ধমান মান অনুসারে সাজাও।
✔️ উত্তর: Li < Na < K।
💡১০৭. চ্যালকোজেন মৌলগুলি আধুনিক পর্যায়-সারণির কোন্ শ্রেণিতে অবস্থান করে?
✔️ উত্তর: ১৬ নং শ্রেণি।
💡১০৮. ইথেনে সমযোজী বন্ধন সংখ্যা কয়টি?
✔️ উত্তর: ৭ টি।
💡১০৯. শূন্যস্থান পূরণ করো : বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে ______ বায়ুর উষ্ণতা সবচেয়ে কম।
✔️ উত্তর: মেসোস্ফিয়ার।
💡১১০. বায়োইথানল নামক বায়োফুয়েলটি কোন্ পদ্ধতিতে তৈরি করা হয়?
✔️ উত্তর: সন্ধান (Fermentation) প্রক্রিয়ায়।
💡১১১. মহাবিশ্বে সর্বনিম্ন উষ্ণতার মান কেলভিন স্কেলে লেখো।
✔️ উত্তর: 0 K।
💡১১২. SI-তে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? অথবা, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত?
✔️ উত্তর: 8.314 J·mol⁻¹·K⁻¹; অথবা, 6.022 × 10²³।
💡১১৩. বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো : উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের আকার সর্বদা বস্তুর আকারের তুলনায় ছোটো হয়।
✔️ উত্তর: সত্য।
💡১১৪. শূন্যস্থান পূরণ করো : চোখের ______ অঙ্গটি প্রয়োজনমতো আকারে ছোটো বড়ো হয়ে চোখের ভেতরে আলো ঢোকার পরিমাণ নিয়ন্ত্রণ করে।
✔️ উত্তর: আইরিশ (কনীনিকা)।
💡১১৫. মানব চক্ষুর স্পষ্ট দর্শনের নিকট বিন্দু বলতে কী বোঝায়?
✔️ উত্তর: চোখ থেকে যে ন্যূনতম দূরত্বে কোনো বস্তুকে রাখলে সেটি স্পষ্টভাবে দেখা যায়; সুস্থ চোখের ক্ষেত্রে এটি 25 cm।
💡১১৬. দৃশ্যমান আলোকবর্ণের কোন্ বর্ণের আলোর প্রতিসরাঙ্ক মান সবচেয়ে বেশি?
✔️ উত্তর: বেগুনি।
💡১১৭. দীর্ঘ পর্যায়-সারণিতে নিকোজেন মৌলগুলির অবস্থান কোন্ শ্রেণিতে?
✔️ উত্তর: ১৫ (15) নং শ্রেণিতে।
💡১১৮. বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো : মৌলগুলির মধ্যে ফ্লোরিন (F)-এর বিজারণ ক্ষমতা সর্বোচ্চ।
✔️ উত্তর: মিথ্যা।
💡১১৯. শূন্যস্থান পূরণ করো : ______ যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়।
✔️ উত্তর: আয়নীয় বা তড়িৎযোজী।
💡১২০. একটি জ্বালানির নাম লেখো যাতে কার্বন নেই অথচ যার তাপনমূল্য বেশি।
✔️ উত্তর: হাইড্রোজেন গ্যাস।
💡১২১. অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন্ পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়?
✔️ উত্তর: সক্রিয় ক্লোরিন পরমাণু (Cl)।
💡১২২. ODS-এর পুরো নাম কী?
✔️ উত্তর: Ozone Depleting Substance।
💡১২৩. স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের সঙ্গে তার পরম উষ্ণতার সম্পর্ক কী?
✔️ উত্তর: আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক (V ∝ T)।
💡১২৪. কোন্ শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে?
✔️ উত্তর: উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে।
💡১২৫. কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে, তার ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে?
✔️ উত্তর: ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে।
💡১২৬. উত্তল লেন্স দ্বারা কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
✔️ উত্তর: বস্তুর অবস্থানের ওপর ভিত্তি করে সদ ও অসদ উভয় প্রকার প্রতিবিম্বই গঠিত হতে পারে।
💡১২৭. বস্তুর অবস্থান কোথায় হলে কোনো লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব লেন্সটির বক্রতা কেন্দ্রে গঠিত হবে?
✔️ উত্তর: বস্তু লেন্সের 2f দূরত্বে থাকলে।
💡১২৮. Na, Li, K, Rb — এই মৌলগুলিকে পারমাণবিক ব্যাসার্ধের ক্রমানুসারে সাজাও।
✔️ উত্তর: Li < Na < K < Rb।
💡১২৯. CaO যৌগটি গঠন করতে Ca পরমাণু কতগুলি ইলেকট্রন ত্যাগ করে?
✔️ উত্তর: ২ টি।
💡১৩০. ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কীভাবে পরিবর্তিত হয়?
✔️ উত্তর: উষ্ণতা হ্রাস পায়।
💡১৩১. বায়োগ্যাসের প্রধান উপাদান কী?
✔️ উত্তর: মিথেন (CH₄)।
💡১৩২. বয়েলের সূত্রানুসারে, P–V লেখচিত্রটি কেমন হবে?
✔️ উত্তর: সমপরাবৃত্তাকার।
💡১৩৩. গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের পরম উষ্ণতা কীসের ওপর নির্ভর করে?
✔️ উত্তর: গ্যাস অণুর গড় গতিশক্তির ওপর।
💡১৩৪. কোন্ শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে?
✔️ উত্তর: উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে।
💡১৩৫. বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে, কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে?
✔️ উত্তর: 2/3 (প্রায় 0.66)।
💡১৩৬. আলোর বিক্ষেপণ বলতে কী বোঝায়?
✔️ উত্তর: কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি যাওয়ার সময় ধূলিকণা বা গ্যাসীয় অণু দ্বারা ধাক্কা খেয়ে চারদিকে ছড়িয়ে পড়া।
💡১৩৭. লেন্সের আলোককেন্দ্রের সংজ্ঞা দাও।
✔️ উত্তর: লেন্সের প্রধান অক্ষের ওপর অবস্থিত এমন একটি বিন্দু যার মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে কোনো চ্যুতি হয় না।
💡১৩৮. কোন্ ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় না?
✔️ উত্তর: লম্ব আপতনের ক্ষেত্রে (i = 0°)।
💡১৩৯. Mg ও Al-এর মধ্যে কোন্ পরমাণুটির আকার ছোটো?
✔️ উত্তর: অ্যালুমিনিয়াম (Al)।
💡১৪০. কোন্ বিজ্ঞানী প্রথম সমযোজী বন্ধনের ধারণা দেন?
✔️ উত্তর: জি. এন. লুইস।
💡১৪১. C₂H₄ যৌগে কার্বন পরমাণু দুটির মধ্যে কী ধরনের সমযোজী বন্ধন বর্তমান?
✔️ উত্তর: দ্বিবন্ধন।
💡১৪২. বায়ুমণ্ডলের কোন্ স্তরটি বেতার যোগাযোগে সাহায্য করে?
✔️ উত্তর: আয়নোস্ফিয়ার।
💡১৪৩. উইন্ডমিলে বায়ূশক্তি থেকে কী উৎপন্ন হয়?
✔️ উত্তর: বিদ্যুৎ শক্তি।
💡১৪৪. মিথেন হাইড্রেট একপ্রকার কঠিন ______ যৌগ।
✔️ উত্তর: ক্ল্যাথ্রেট (Clathrate) যৌগ।
💡১৪৫. আবদ্ধ পাত্রে কিছু গ্যাস থাকলে পাম্পের সাহায্যে কিছু গ্যাস বের করে নিলে কি উষ্ণতা কমবে?
✔️ উত্তর: হ্যাঁ, কারণ স্থির আয়তনে চাপ কমলে পরম উষ্ণতাও কমে (P ∝ T)।
💡১৪৬. বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো : অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুর আয়তন গণ্য করা হয়।
✔️ উত্তর: মিথ্যা।
💡১৪৭. প্রতিফলক টেলিস্কোপে কোন্ ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
✔️ উত্তর: অবতল দর্পণ।
💡১৪৮. বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো : কাঁচের স্ল্যাবে রশ্মির প্রতিসরণে কোনো চ্যুতি ঘটে না।
✔️ উত্তর: সত্য।
💡১৪৯. কাঁচের তৈরি প্রিজমকে জলে নিমজ্জিত করলে কি সাদা আলোর বিচ্ছুরণ ঘটতে পারবে?
✔️ উত্তর: হ্যাঁ।
💡১৫০. মানুষের চোখে কতটা আলো প্রবেশ করবে তা চোখের কোন্ অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়?
✔️ উত্তর: কনীনিকা বা আইরিশ।
💡১৫১. সর্বোচ্চ আয়নন শক্তিসম্পন্ন মৌলটি কী?
✔️ উত্তর: হিলিয়াম (He)।
💡১৫২. Al, O, F, Cl — ক্রমবর্ধমান জারণ ক্ষমতা অনুসারে সাজাও।
✔️ উত্তর: Al < Cl < O < F।
💡১৫৩. বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো : আয়নীয় বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই।
✔️ উত্তর: সত্য।
👉Our WhatsApp Channel:লেখাপড়া Online.
<<<<<<<<<<<<<🌹সমাপ্ত🌹>>>>>>>>>>>

