✍️বিকল্পধর্মী প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
💡১. গম থেকে আটা তৈরি একটি —
(ক) একমুখী | (খ) উভমুখী | (গ) বহুমুখী | (ঘ) পর্যায়বৃত্ত ঘটনা।
✔️উত্তর: (ক) একমুখী।
💡২. একটি রাসায়নিক সার হল —
(ক) DDT | (খ) ডাইঅ্যামোনিয়াম ফসফেট | (গ) ম্যাল্যাথিয়ন | (ঘ) ব্লিচিং পাউডার।
✔️উত্তর: (খ) ডাইঅ্যামোনিয়াম ফসফেট।
💡৩. হাইড্রোজেন সালফাইড-এ সালফারের যোজ্যতা হল —
(ক) 2 | (খ) 4 | (গ) 6 | (ঘ) 8।
✔️উত্তর: (ক) 2।
💡৪. ক্রোমিয়াম-এর চিহ্ন হল —
(ক) K | (খ) Cr | (গ) Co | (ঘ) Cl।
✔️উত্তর: (খ) Cr।
💡৫. যে মৌলের পারমাণবিকতা 1 এবং যোজ্যতা 0, সেটি হল —
(ক) N | (খ) Na | (গ) Ne | (ঘ) Ni।
✔️উত্তর: (গ) Ne।
💡৬. ফিল্টার কাগজ ব্যবহার করা হয় —
(ক) আশ্রাবণ | (খ) কেলাসন | (গ) পরিশ্রাবণ | (ঘ) ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায়।
✔️উত্তর: (গ) পরিশ্রাবণ।
💡৭. ম্যালেরিয়ার জীবাণু বাসা বাঁধে —
(ক) অণুচক্রিকায় | (খ) লোহিত রক্তকণিকায় | (গ) শ্বেত রক্তকণিকায় | (ঘ) কোনোটিই নয়।
✔️উত্তর: (খ) লোহিত রক্তকণিকায়।
💡৮. মেটে হল পাঁঠা বা মুরগির —
(ক) বৃক্ক | (খ) ফুসফুস | (গ) যকৃৎ | (ঘ) অগ্ন্যাশয়।
✔️উত্তর: (গ) যকৃৎ।
💡৯. একটি তৃণভোজী প্রাণীর নাম হল —
(ক) বাঘ | (খ) সিংহ | (গ) গোরু | (ঘ) চিতা।
✔️উত্তর: (গ) গোরু।
💡১০. একটি বায়ুনিরোধক পাত্রে ন্যাপথালিন রাখা হল ও তাপ দেওয়া হল। এটি —
(ক) ভৌত পরিবর্তন | (খ) রাসায়নিক পরিবর্তন | (গ) ভৌত ও রাসায়নিক পরিবর্তন | (ঘ) কোনোটিই নয়।
✔️উত্তর: (ক) ভৌত পরিবর্তন।
💡১১. একটি অনভিপ্রেত ঘটনা হল —
(ক) পৃথিবীর আহ্নিক গতি | (খ) পর্ণমোচী বৃক্ষের পাতা ঝরে পড়া | (গ) অধিবর্ষ | (ঘ) কালবৈশাখী ঝড়।
✔️উত্তর: (ঘ) কালবৈশাখী ঝড়।
💡১২. ম্যাঙ্গানিজ-এর চিহ্ন হল —
(ক) Mn | (খ) Mg | (গ) Ms | (ঘ) Mj।
✔️উত্তর: (ক) Mn।
💡১৩. কোনো দ্রবণ থেকে দ্রাবকে পৃথক করা যায় —
(ক) পরিশ্রাবণ পদ্ধতিতে | (খ) কেলাসন পদ্ধতিতে | (গ) আশ্রাবণ পদ্ধতিতে | (ঘ) তিনটি পদ্ধতিতেই।
✔️উত্তর: (খ) কেলাসন পদ্ধতিতে।
💡১৪. চিনি থেকে তাপ প্রয়োগ করে সমস্ত জল বের করে নিলে পড়ে থাকে —
(ক) অক্সিজেন | (খ) হাইড্রোজেন | (গ) কার্বন | (ঘ) কোনোটিই নয়।
✔️উত্তর: (গ) কার্বন।
💡১৫. প্রদত্ত কোন্ জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়? —
(ক) সুতো | (খ) উল | (গ) সুতলি দড়ি | (ঘ) চটের বস্তা।
✔️উত্তর: (খ) উল।
💡১৬. পিঁপড়ের মিথোজীবী জীব হল —
(ক) শালিক | (খ) গোরু | (গ) জাব পোকা | (ঘ) উইপোকা।
✔️উত্তর: (গ) জাব পোকা।
💡১৭. কুইনাইন পাওয়া যায় —
(ক) সিঙ্কোনা গাছের ছাল থেকে | (খ) সিঙ্কোনা গাছের মূল থেকে | (গ) সর্পগন্ধা গাছের ফুল থেকে | (ঘ) সর্পগন্ধার পাতা থেকে।
✔️উত্তর: (ক) সিঙ্কোনা গাছের ছাল থেকে।
💡১৮. প্রদত্ত কোনটি মৌল নয়? —
(ক) লোহা | (খ) কার্বন | (গ) সোনা | (ঘ) অ্যামোনিয়া।
✔️উত্তর: (ঘ) অ্যামোনিয়া।
💡১৯. বারুদ হল —
(ক) মৌলিক পদার্থ | (খ) যৌগিক পদার্থ | (গ) মিশ্র পদার্থ | (ঘ) চৌম্বক পদার্থ।
✔️উত্তর: (গ) মিশ্র পদার্থ।
💡২০. প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? —
(ক) দুধ থেকে দই তৈরি | (খ) কাঠ পুড়ে যাওয়া | (গ) লোহায় মরিচে ধরা | (ঘ) বরফ গলে যাওয়া।
✔️উত্তর: (ঘ) বরফ গলে যাওয়া।
💡২১. প্রদত্ত কোন ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটেছে? —
(ক) ন্যাপথালিন কঠিন অবস্থা থেকে বাষ্প হয়ে যাচ্ছে | (খ) বরফ গলে জলে পরিণত হচ্ছে | (গ) বাল্ব জ্বলে উঠেছে | (ঘ) খাবার হজম হচ্ছে।
✔️উত্তর: (ঘ) খাবার হজম হচ্ছে।
💡২২. ব্রোমিন হল —
(ক) তরল ধাতু | (খ) গ্যাসীয় অধাতু | (গ) তরল অধাতু | (ঘ) কঠিন অধাতু।
✔️উত্তর: (গ) তরল অধাতু।
💡২৩. একটি তন্তুপ্রদায়ী উদ্ভিদ হল —
(ক) পাট | (খ) নারিকেল | (গ) কার্পাস | (ঘ) প্রদত্ত সবকটিই।
✔️উত্তর: (ঘ) প্রদত্ত সবকটিই।
💡২৪. কাঠের আসবাবপত্র পালিশ করার কাজে লাগে —
(ক) রেশম | (খ) রজন | (গ) পশম | (ঘ) রবার।
✔️উত্তর: (খ) রজন।
💡২৫. আদার যে অংশটি আমরা খাই তা হল —
(ক) মূল | (খ) কাণ্ড | (গ) পাতা | (ঘ) ফুল।
✔️উত্তর: (খ) কাণ্ড।
💡২৬. ‘চাল ফুটে ভাত হওয়া’ — এটি কেমন ঘটনা? —
(ক) উভমুখী | (খ) অপর্যাবৃত্ত | (গ) প্রাকৃতিক | (ঘ) অনভিপ্রেত।
✔️উত্তর: (খ) অপর্যাবৃত্ত।
💡২৭. সবচেয়ে মন্থর ঘটনা কোনটি? —
(ক) চুন জলে ফুঁ দেওয়ায় সর পড়ল | (খ) বীজ থেকে গাছ হল | (গ) পৃথিবীর ভিতর খনিজ পদার্থ তৈরি হল | (ঘ) হাওয়ায় ভেজা জামা শুকিয়ে গেল।
✔️উত্তর: (গ) পৃথিবীর ভিতর খনিজ পদার্থ তৈরি হল।
💡২৮. ক্লোরিনের চিহ্ন হল —
(ক) C | (খ) Cl | (গ) Co | (ঘ) K।
✔️উত্তর: (খ) Cl।
💡২৯. নুনগোলা জল থেকে নুনকে পৃথক করতে কোন পদ্ধতির সাহায্য নেওয়া হয়? —
(ক) কেলাসন | (খ) পরিশ্রাবণ | (গ) চুম্বকের সাহায্যে পৃথকীকরণ | (ঘ) এই পদ্ধতিগুলির কোনটির সাহায্যেই এটি সম্ভব নয়।
✔️উত্তর: (ক) কেলাসন।
💡৩০. পোড়াচুনের কলিচুনে পরিবর্তন —
(ক) ভৌত পরিবর্তন | (খ) রাসায়নিক পরিবর্তন | (গ) ভৌত ও রাসায়নিক পরিবর্তন | (ঘ) কোনো পরিবর্তনই নয়।
✔️উত্তর: (খ) রাসায়নিক পরিবর্তন।
💡৩১. ফুলের ওপর বসলে মৌমাছি ও প্রজাপতির গায়ে, পায়ে ফুলের —
(ক) বর্জ্য পদার্থ | (খ) পরাগরেণু | (গ) নোংরা | (ঘ) ফুলের রং লেগে যায়।
✔️উত্তর: (খ) পরাগরেণু।
💡৩২. রজন পাওয়া যায় কোন্ গাছ থেকে? —
(ক) সেগুন | (খ) জাম | (গ) শাল | (ঘ) বাবলা।
✔️উত্তর: (গ) শাল।
💡৩৩. গাছ খাবার তৈরি করার সময় গ্রহণ করে —
(ক) অক্সিজেন | (খ) কার্বন ডাইঅক্সাইড | (গ) নাইট্রোজেন | (ঘ) হাইড্রোজেন গ্যাস।
✔️উত্তর: (খ) কার্বন ডাইঅক্সাইড।
💡৩৪. একটি মনুষ্যসৃষ্ট অনভিপ্রেত ঘটনা হল —
(ক) বন্যা | (খ) ভূমিকম্প | (গ) গাছ কাটা | (ঘ) দাবানল।
✔️উত্তর: (গ) গাছ কাটা।
💡৩৫. সোডিয়াম ও ক্লোরিন দিয়ে তৈরি যৌগটি হল —
(ক) চিনি | (খ) নুন | (গ) পাথুরে চুন | (ঘ) সাবান।
✔️উত্তর: (খ) নুন।
💡৩৬. চুনজলের ওপরের আস্তরণের জন্য প্রয়োজন —
(ক) অক্সিজেন | (খ) কার্বন ডাইঅক্সাইড | (গ) নাইট্রোজেন | (ঘ) হাইড্রোজেন গ্যাস।
✔️উত্তর: (খ) কার্বন ডাইঅক্সাইড।
💡৩৭. কার্বারিল হল —
(ক) রাসায়নিক কীটনাশক | (খ) অজৈব সার | (গ) জৈব সার | (ঘ) মিশ্র সার।
✔️উত্তর: (ক) রাসায়নিক কীটনাশক।
💡৩৮. একটি তরল অধাতুর নাম হল —
(ক) ব্রোমিন | (খ) পারদ | (গ) সোডিয়াম | (ঘ) ক্লোরিন।
✔️উত্তর: (ক) ব্রোমিন।
💡৩৯. সাগরকুসুমের সঙ্গে মিথোজীবিতা দেখায় —
(ক) সন্ন্যাসী কাঁকড়া | (খ) ক্লাউন মাছ | (গ) সন্ন্যাসী কাঁকড়া ও ক্লাউন মাছ | (ঘ) কোনোটিই নয়।
✔️উত্তর: (গ) সন্ন্যাসী কাঁকড়া ও ক্লাউন মাছ।
💡৪০. ফুসফুস, হাড় ও নানা অঙ্গে —
(ক) যক্ষ্মার জীবাণু | (খ) ম্যালেরিয়ার জীবাণু | (গ) আমাশয়ের জীবাণু | (ঘ) ফাইলেরিয়ার জীবাণু বাসা বাঁধে।
✔️উত্তর: (ক) যক্ষ্মার জীবাণু।
💡৪১. ধুনা তৈরি হয় —
(ক) অর্জুন | (খ) শাল | (গ) পাইন | (ঘ) রবার গাছের আঠা থেকে।
✔️উত্তর: (খ) শাল।
💡৪২. নিম্নলিখিত কোন্ ঘটনাটি একমুখী? —
(ক) জল জমে বরফ হওয়া | (খ) লোহায় মরিচে ধরা | (গ) রোদে রাস্তায় পিচ গলে যাওয়া | (ঘ) হাওয়া ভরে বেলুন ফোলানো।
✔️উত্তর: (খ) লোহায় মরিচে ধরা।
💡৪৩. তরল মিশ্রিত কোনো অদ্রাব্য কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের সাহায্যে ছেঁকে ওই তরল থেকে পৃথক করার পদ্ধতিকে বলে —
(ক) পরিশ্রুত | (খ) আশ্রাবণ | (গ) কেলাসন | (ঘ) পরিশ্রাবণ।
✔️উত্তর: (ঘ) পরিশ্রাবণ।
💡৪৪. কার্বন —
(ক) ধাতু | (খ) অধাতু | (গ) ধাতুকল্প | (ঘ) তড়িৎবিশ্লেষ্য।
✔️উত্তর: (খ) অধাতু।
💡৪৫. উভমুখী ভৌত পরিবর্তন —
(ক) মাটির ভাঁড় ভেঙে যাওয়া | (খ) চিনির দ্রবণ তৈরি | (গ) ভাত রান্না করা | (ঘ) মুরগির ডিম ফুটে বাচ্চা বেরোনো।
✔️উত্তর: (খ) চিনির দ্রবণ তৈরি।
💡৪৬. চিনি ও জলের মিশ্রণ থেকে চিনি ও জলকে আলাদা করা হয় —
(ক) আশ্রাবণ | (খ) কেলাসন | (গ) ঊর্ধ্বপাতন পদ্ধতিতে | (ঘ) কোনোটিই নয়।
✔️উত্তর: (খ) কেলাসন।
💡৪৭. প্রদত্ত কোনটি পরজীবী উদ্ভিদ? —
(ক) স্বর্ণলতা | (খ) ক্যাঁকটাস | (গ) সিঙ্কোনা | (ঘ) সর্পগন্ধা।
✔️উত্তর: (ক) স্বর্ণলতা।
💡৪৮. পাউরুটির গায়ে ফুটো থাকে কারণ পাউরুটি তৈরির সময় —
(ক) অক্সিজেন | (খ) অ্যালকোহল | (গ) ইস্ট | (ঘ) কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়।
✔️উত্তর: (ঘ) কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়।
💡৪৯. পরিবেশ বন্ধু প্রাণীর নাম হল —
(ক) শকুন | (খ) ঘোড়া | (গ) কুকুর | (ঘ) বাঘ।
✔️উত্তর: (ক) শকুন।
(ক) সুনামি | (খ) জোয়ার-ভাটা | (গ) বন্যা | (ঘ) খরা।
✔️উত্তর: (খ) জোয়ার-ভাটা।
💡৫১. একটি ধাতুকল্পের উদাহরণ হল —
(ক) লোহা | (খ) তামা | (গ) আর্সেনিক | (ঘ) সোনা।
✔️উত্তর: (গ) আর্সেনিক।
💡৫২. ফসফরাস ট্রাইক্লোরাইডের চিহ্ন —
(ক) PCl₃ | (খ) PCl₅ | (গ) PF₃ | (ঘ) P₃Cl।
✔️উত্তর: (ক) PCl₃।
💡৫৩. উভমুখী পরিবর্তন হল —
(ক) দুধ থেকে দই প্রস্তুতি | (খ) লোহাকে গরম করা | (গ) লোহায় মরিচে পড়া | (ঘ) কাগজ পোড়ানো।
✔️উত্তর: (খ) লোহাকে গরম করা।
💡৫৪. কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? —
(ক) তামা | (খ) গ্রাফাইট | (গ) পারদ | (ঘ) সালফার।
✔️উত্তর: (খ) গ্রাফাইট।
💡৫৫. যক্ষ্মার জীবাণু হল —
(ক) মাংসাশী | (খ) তৃণভোজী | (গ) পরভোজী | (ঘ) পরজীবী।
✔️উত্তর: (ঘ) পরজীবী।
💡৫৬. এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় —
(ক) উদ্ভিদ থেকে | (খ) প্রাণী থেকে | (গ) ছত্রাক থেকে | (ঘ) ব্যাকটেরিয়া থেকে।
✔️উত্তর: (ঘ) ব্যাকটেরিয়া থেকে।
💡৫৭. কোন্ পাখি গাছের ছোট ডাল সাজিয়ে বাসা তৈরি করে? —
(ক) কাক | (খ) শালিক | (গ) কোকিল | (ঘ) ঘুঘু।
✔️উত্তর: (ক) কাক।
💡৫৮. কার্বারিল একটি —
(ক) অজৈব সার | (খ) রাসায়নিক কীটনাশক | (গ) জৈব সার | (ঘ) মিশ্র সার।
✔️উত্তর: (খ) রাসায়নিক কীটনাশক।
💡৫৯. Co যে মৌলের চিহ্ন তা হল —
(ক) কোবাল্ট | (খ) হিলিয়াম | (গ) কার্বন ডাইঅক্সাইড | (ঘ) ব্রোমিন।
✔️উত্তর: (ক) কোবাল্ট।
💡৬০. CH₄ যে যৌগটির সংকেত তা হল —
(ক) জল | (খ) ফসফিন | (গ) মিথেন | (ঘ) অ্যামোনিয়া।
✔️উত্তর: (গ) মিথেন।
💡৬১. ভৌত পরিবর্তনের উদাহরণ হল —
(ক) চাল থেকে মুড়ি তৈরি | (খ) মোমের গলন | (গ) কার্বন ডাইঅক্সাইড তৈরি | (ঘ) মরচে পড়া।
✔️উত্তর: (খ) মোমের গলন।
💡৬২. একটি বিশুদ্ধ পদার্থ হল —
(ক) চিনির শরবত | (খ) ঠান্ডা পানীয় | (গ) চিনি | (ঘ) সোডাওয়াটার।
✔️উত্তর: (গ) চিনি।
💡৬৩. বাস্তুতন্ত্রে জুপ্ল্যাঙ্কটন হল —
(ক) প্রথম সারির খাদক | (খ) দ্বিতীয় সারির খাদক | (গ) তৃতীয় সারির খাদক | (ঘ) উৎপাদক।
✔️উত্তর: (ক) প্রথম সারির খাদক।
💡৬৪. সজিনা ডাঁটা হল উদ্ভিদের —
(ক) কাণ্ড | (খ) মূল | (গ) ফুল | (ঘ) ফল।
✔️উত্তর: (ঘ) ফল।
💡৬৫. হানিডিউ হল —
(ক) মাছি | (খ) পাখি | (গ) পিঁপড়ে | (ঘ) হাঁস-দের উপাদেয় খাবার।
✔️উত্তর: (গ) পিঁপড়ে।
💡৬৬. একটি রাসায়নিক সার হল —
(ক) কার্বারিল | (খ) DAP | (গ) ম্যাল্যাথিয়ন | (ঘ) DDT।
✔️উত্তর: (খ) DAP।
💡৬৭. তরল অধাতু হল —
(ক) পারদ | (খ) তামা | (গ) ব্রোমিন | (ঘ) গ্রাফাইট।
✔️উত্তর: (গ) ব্রোমিন।
💡৬৮. জলকে জীবাণু মুক্ত করার জন্য ব্যবহার করা হয় —
(ক) আয়রন | (খ) ক্লোরিন | (গ) তামা | (ঘ) পটাশিয়াম।
✔️উত্তর: (খ) ক্লোরিন।
💡৬৯. সোডিয়ামের চিহ্ন —
(ক) S | (খ) Na | (গ) K | (ঘ) So।
✔️উত্তর: (খ) Na।
💡৭০. একটি মনুষ্যসৃষ্ট অনভিপ্রেত ঘটনা হল —
(ক) বন্যা | (খ) ভূমিকম্প | (গ) গাছ কাটা | (ঘ) দাবানল।
✔️উত্তর: (গ) গাছ কাটা।
💡৭১. আমাদের হাড়, দাঁত মজবুত করতে সাহায্য করে যে ভিটামিন, তা হল —
(ক) ভিটামিন-C | (খ) ভিটামিন-B | (গ) ভিটামিন-D | (ঘ) ভিটামিন-K।
✔️উত্তর: (গ) ভিটামিন-D।
💡৭২. নাইট্রোজেন জমিতে —
(ক) আগাছা নষ্ট করতে | (খ) সার হিসেবে | (গ) কীটনাশক হিসেবে | (ঘ) নুন কমাতে ব্যবহৃত হয়।
✔️উত্তর: (খ) সার হিসেবে।
💡৭৩. গাছের কোটরে বাসা করে —
(ক) বাবুই পাখি | (খ) মাকড়সা | (গ) বাদুড় | (ঘ) কাঠবেড়ালি।
✔️উত্তর: (ঘ) কাঠবেড়ালি।
💡৭৪. শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি —
(ক) মন্থর ঘটনা | (খ) দ্রুত ঘটনা | (গ) মনুষ্যসৃষ্ট ঘটনা | (ঘ) একমুখী ঘটনা।
✔️উত্তর: (ক) মন্থর ঘটনা।
💡৭৫. নুন কী কী মৌলের পরমাণু দিয়ে তৈরি? —
(ক) ক্যালশিয়াম ও সোডিয়াম | (খ) কার্বন ও ক্লোরিন | (গ) সোডিয়াম ও ক্লোরিন | (ঘ) কার্বন ও ক্যালশিয়াম।
✔️উত্তর: (গ) সোডিয়াম ও ক্লোরিন।
💡৭৬. অধাতু হল —
(ক) লোহা | (খ) তামা | (গ) গ্রাফাইট | (ঘ) রুপো।
✔️উত্তর: (গ) গ্রাফাইট।
💡৭৭. ভূমিকম্প একটি —
(ক) অভিপ্রেত ঘটনা | (খ) অনভিপ্রেত ঘটনা | (গ) পর্যায়বৃত্ত ঘটনা | (ঘ) মনুষ্যসৃষ্ট ঘটনা।
✔️উত্তর: (খ) অনভিপ্রেত ঘটনা।
💡৭৮. কয়লার উৎপত্তি —
(ক) দ্রুত ভৌত | (খ) দ্রুত রাসায়নিক | (গ) মন্থর রাসায়নিক | (ঘ) মন্থর ভৌত পরিবর্তন।
✔️উত্তর: (গ) মন্থর রাসায়নিক।
💡৭৯. যে গাছটি থেকে প্রথম কাগজ তৈরি হয়েছিল, তার নাম —
(ক) প্যাপিরাস | (খ) পেঁপে গাছ | (গ) পাট গাছ | (ঘ) শণ গাছ।
✔️উত্তর: (ক) প্যাপিরাস।
💡৮০. প্রদত্ত কোন অঙ্গটিতে ম্যালেরিয়ার জীবাণু বাসা বাঁধে? —
(ক) ফুসফুস | (খ) হাড় | (গ) পেশি | (ঘ) লোহিত রক্তকণিকা।
✔️উত্তর: (ঘ) লোহিত রক্তকণিকা।
💡৮১. যন্ত্রণার উপশমকারী ও গাঢ় নিদ্রার ওষুধ তৈরি হয় —
(ক) কুইনাইন | (খ) রেসারপিন | (গ) মরফিন | (ঘ) এফিড্রিন থেকে।
✔️উত্তর: (গ) মরফিন।
💡৮২. প্রদত্ত কোনটি একটি অপর্যায়বৃত্ত ঘটনা? —
(ক) জোয়ার-ভাটা | (খ) সুনামি | (গ) সিলিং ফ্যানের ব্লেড ঘোরা | (ঘ) লিপইয়ার।
✔️উত্তর: (খ) সুনামি।
💡৮৩. প্রদত্ত কোনটি অধাতব মৌল? —
(ক) লোহা | (খ) তামা | (গ) অ্যালুমিনিয়াম | (ঘ) আয়োডিন।
✔️উত্তর: (ঘ) আয়োডিন।
💡৮৪. পটাশিয়ামের ল্যাটিন নাম হল —
(ক) Natrium | (খ) Kalium | (গ) Aurum | (ঘ) Ferrum।
✔️উত্তর: (খ) Kalium।
💡৮৫. নিচের কোনটি একটি ভৌত পরিবর্তন? —
(ক) লোহায় মরচে পড়া | (খ) জল থেকে বাষ্প হওয়া | (গ) কাঠ পুড়ে ছাই হওয়া | (ঘ) চাল থেকে ভাত তৈরি করা।
✔️উত্তর: (খ) জল থেকে বাষ্প হওয়া।
💡৮৬. অ্যাজোলা পাতায় বসবাসকারী ব্যাকটেরিয়া বাতাসের —
(ক) হাইড্রোজেন | (খ) নাইট্রোজেন | (গ) অক্সিজেন | (ঘ) কার্বন ডাইঅক্সাইড বেঁধে ফেলতে পারে।
✔️উত্তর: (খ) নাইট্রোজেন।
💡৮৭. মৌমাছি, প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসলে —
(ক) ফুল শুকিয়ে যাবে | (খ) রং উজ্জ্বল হবে | (গ) পরাগমিলন হবে | (ঘ) সুগন্ধ ছড়াবে।
✔️উত্তর: (গ) পরাগমিলন হবে।
💡৮৮. সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে —
(ক) গোরু | (খ) ব্যাঙ | (গ) বাজ পাখি | (ঘ) বাঘ।
✔️উত্তর: (ক) গোরু।
💡৮৯. দাবানল একটি —
(ক) অভিপ্রেত ঘটনা | (খ) অনভিপ্রেত ঘটনা | (গ) পর্যায়বৃত্ত ঘটনা | (ঘ) মনুষ্যসৃষ্ট ঘটনা।
✔️উত্তর: (খ) অনভিপ্রেত ঘটনা।
💡৯০. স্ট্র দিয়ে স্বচ্ছ চুন জলে ফুঁ দিলে —
(ক) তাপ উৎপন্ন হয় | (খ) ঘোলা হয় | (গ) কোনো পরিবর্তন হয় না | (ঘ) ঠান্ডা হয়ে যায়।
✔️উত্তর: (খ) ঘোলা হয়।
💡৯১. শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি —
(ক) মন্থর | (খ) দ্রুত | (গ) মনুষ্যসৃষ্ট ঘটনা | (ঘ) অনভিপ্রেত ঘটনা।
✔️উত্তর: (ক) মন্থর।
💡৯২. প্রকৃতিতে মৌলের সংখ্যা —
(ক) 96 টি | (খ) 105 টি | (গ) 92 টি | (ঘ) 102 টি।
✔️উত্তর: (গ) 92 টি।
💡৯৩. N₂O-তে N-এর যোজ্যতা —
(ক) 0 | (খ) 1 | (গ) 2 | (ঘ) 3।
✔️উত্তর: (খ) 1।
💡৯৪. সঠিকক্রম কোনটি? —
(ক) তন্তু → সুতো → কাপড় | (খ) সুতো → তন্তু → কাপড় | (গ) তন্তু → কাপড় → সুতো | (ঘ) কাপড় → তন্তু → সুতো।
✔️উত্তর: (ক) তন্তু → সুতো → কাপড়।
💡৯৫. জাব পোকা কোন্ ধরনের বর্জ্য পদার্থ ত্যাগ করে? —
(ক) লিপিড | (খ) শর্করা | (গ) প্রোটিন | (ঘ) ভিটামিন সমৃদ্ধ।
✔️উত্তর: (খ) শর্করা।
💡৯৬. চোরকাঁটা ফল শিয়ালের গায়ে আটকে বিস্তারলাভ করার কারণ —
(ক) ফলের গায়ে কাঁটার মতো উপাংশ থাকে | (খ) ফল আঠালো হয় | (গ) ফলগুলি খুবই হালকা | (ঘ) ফলগুলি রঙিন হয়।
✔️উত্তর: (ক) ফলের গায়ে কাঁটার মতো উপাংশ থাকে।
💡৯৭. ফসফরাস পেন্টাক্লোরাইড-এর রাসায়নিক সংকেত হল —
(ক) CCl₄ | (খ) PCl₃ | (গ) PCl₅ | (ঘ) PF₃।
✔️উত্তর: (গ) PCl₅।
💡৯৮. হিরে একটি —
(ক) ধাতু | (খ) অধাতু | (গ) গ্যাসীয় পদার্থ | (ঘ) মিশ্র পদার্থ।
✔️উত্তর: (খ) অধাতু।
💡৯৯. DDT হল একধরনের —
(ক) পেস্টিসাইড | (খ) ইনসেক্টিসাইড | (গ) অজৈব সার | (ঘ) জৈব সার।
✔️উত্তর: (খ) ইনসেক্টিসাইড।
💡১০০. প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? —
(ক) দুধ থেকে দই তৈরি | (খ) লোহায় মরচে ধরা | (গ) বরফ গলে যাওয়া | (ঘ) কাঠ পুড়ে যাওয়া।
✔️উত্তর: (গ) বরফ গলে যাওয়া।
💡১০১. কোন্ গ্যাস নির্গত হয়ে পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায়? —
(ক) অক্সিজেন | (খ) কার্বন ডাইঅক্সাইড | (গ) হাইড্রোজেন | (ঘ) নাইট্রোজেন।
✔️উত্তর: (খ) কার্বন ডাইঅক্সাইড।
💡১০২. নোংরা খেয়ে আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখে —
(ক) পায়রা | (খ) টিয়া | (গ) কাক | (ঘ) বাবুই।
✔️উত্তর: (গ) কাক।
💡১০৩. জমি চাষের জন্য ব্যবহৃত উন্নত যন্ত্রটি হল —
(ক) পাওয়ার টিলার | (খ) থ্রেসার | (গ) উইন্ডোর | (ঘ) রেফ্রিজারেটর।
✔️উত্তর: (ক) পাওয়ার টিলার।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
💡১. একমুখী ভৌত পরিবর্তনের একটি উদাহরণ দাও।
✔️উত্তর: চাল থেকে মুড়ি তৈরি (অথবা, কাঁচ ভেঙে যাওয়া)।
💡২. তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো।
✔️উত্তর: গ্রাফাইট।
💡৩. ঠিক বা ভুল নির্বাচন করো : জল একটি মৌলিক পদার্থ।
✔️উত্তর: ভুল (জল একটি যৌগিক পদার্থ)।
💡৪. শূন্যস্থান পূরণ করো : দইয়ের সাজায় যে অণুজীব থাকে, তার নাম ______।
✔️উত্তর: ল্যাকটোব্যাসিলাস (Lactobacillus)।
💡৫. একটি এককোষী ছত্রাকের নাম লেখো।
✔️উত্তর: ইস্ট।
💡৬. শূন্যস্থান পূরণ করো : (i) অ্যামোনিয়ার সংকেত ______।
✔️উত্তর: NH₃।
💡৭. (ii) K যে মৌলের চিহ্ন তার নাম ______।
✔️উত্তর: পটাশিয়াম।
💡৮. ঠিক বা ভুল নির্বাচন করো : (i) কেঁচোকে ‘প্রাকৃতিক কর্ষক’ বলা হয়।
✔️উত্তর: ঠিক।
💡৯. (ii) বীজের অঙ্কুরোদ্গম দ্রুত প্রক্রিয়া।
✔️উত্তর: ভুল (এটি একটি মন্থর প্রক্রিয়া)।
💡১০. ঠিক বা ভুল লেখো : পাখি ও বাদুড়ের মাধ্যমে বীজের বিস্তার ঘটে।
✔️উত্তর: ঠিক।
💡১১. চাষবাসের জন্য আমরা সমাজের কোন শ্রেণির মানুষের ওপর নির্ভর করি?
✔️উত্তর: কৃষক বা চাষি শ্রেণির মানুষের ওপর।
✔️উত্তর: NH₃।
💡১৩. (ii) K যে মৌলের চিহ্ন তার নাম ______।
✔️উত্তর: পটাশিয়াম।
💡১৪. ঠিক বা ভুল নির্বাচন করো : (i) কেঁচোকে ‘প্রাকৃতিক কর্ষক’ বলা হয়।
✔️উত্তর: ঠিক।
💡১৫. (ii) বীজের অঙ্কুরোদ্গম দ্রুত প্রক্রিয়া।
✔️উত্তর: ভুল (এটি একটি মন্থর প্রক্রিয়া)।
💡১৬. ঠিক বা ভুল লেখো : পাখি ও বাদুড়ের মাধ্যমে বীজের বিস্তার ঘটে।
✔️উত্তর: ঠিক।
💡১৭. চাষবাসের জন্য আমরা সমাজের কোন্ শ্রেণির মানুষের ওপর নির্ভর করি?
✔️উত্তর: কৃষক (বা চাষি) শ্রেণির মানুষের ওপর।
💡১৮. বায়ুর মধ্যে মোমবাতি পোড়ানোর সময় কী ধরনের পরিবর্তন ঘটে?
✔️উত্তর: ভৌত ও রাসায়নিক—উভয় ধরনের পরিবর্তনই ঘটে।
💡১৯. ক্লোরিনের পারমাণবিকতা 2 হলে, একটি ক্লোরিন অণুর সংকেত কী হবে?
✔️উত্তর: Cl₂।
💡২০. চকের গুঁড়ো ও জলের মিশ্রণকে কোন্ প্রক্রিয়া দ্বারা পৃথক করবে?
✔️উত্তর: পরিশ্রাবণ (Filtration) প্রক্রিয়ার মাধ্যমে।
💡২১. সম্পর্কের মধ্যে সমতা বিধান করো : উকুন : বহিঃপরজীবী :: ফিতাকৃমি : ______।
✔️উত্তর: অন্তঃপরজীবী।
💡২২. কোন্ প্রাণী গাছের ডালে ঝুলে থাকে?
✔️উত্তর: বাদুড়।
💡২৩. বায়ুদূষণ অভিপ্রেত না অনভিপ্রেত ঘটনা?
✔️উত্তর: অনভিপ্রেত ঘটনা।
💡২৪. তাপের সুপরিবাহী দুটি অধাতুর নাম লেখো।
✔️উত্তর: হিরে এবং গ্রাফাইট।
💡২৫. বায়ু একটি কী পদার্থ?
✔️উত্তর: মিশ্র পদার্থ।
💡২৬. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও : সামুদ্রিক মাছ — ______।
✔️উত্তর: যকৃৎ-এর তেল।
💡২৭. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও : ঝাড়ুদার পাখি — ______।
✔️উত্তর: কাক।
💡২৮. ঠিক বা ভুল নির্বাচন করো : রাত থেকে দিন হওয়া, আবার দিন থেকে রাত হওয়া — এটি একটি পর্যায়বৃত্ত ঘটনা।
✔️উত্তর: ঠিক।
💡২৯. দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে কী বলে?
✔️উত্তর: যোজ্যতা বলা হয়।
💡৩০. শূন্যস্থান পূরণ করো : যে ঘটনা ধীরে ধীরে হয়, সেটি ______ ঘটনা।
✔️উত্তর: মন্থর।
💡৩১. শূন্যস্থান পূরণ করো : যে ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে, তা হল ______।
✔️উত্তর: ভিটামিন-A।
💡৩২. জাব পোকা গাছের শর্করাসমৃদ্ধ রস শোষণ করে যে বর্জ্য ত্যাগ করে, তাকে কী বলে?
✔️উত্তর: হানিডিউ বলা হয়।
💡৩৩. ধাতুর একটি উদাহরণ দাও।
✔️উত্তর: লোহা (বা তামা/সোনা)।
💡৩৪. জলের সংকেত লেখো।
✔️উত্তর: H₂O।
💡৩৫. কোনো জায়গায় ঝড় হল — এটি পর্যায়বৃত্ত না অপর্যায়বৃত্ত ঘটনা?
✔️উত্তর: অপর্যায়বৃত্ত ঘটনা।
💡৩৬. শূন্যস্থান পূরণ করো : জমাট বাঁধা রজনের মধ্যে আটকে পড়া পোকার দেহকে ______ বলে।
✔️উত্তর: অ্যাম্বার বলে।
💡৩৭. বেমানান শব্দটি খুঁজে বার করো : কার্পাস, পাট, শণ, রেশম।
✔️উত্তর: রেশম।
💡৩৮. শূন্যস্থান পূরণ করো : 'খাবার হজম হওয়া' হল ______ পরিবর্তন।
✔️উত্তর: রাসায়নিক।
💡৩৯. শূন্যস্থান পূরণ করো : পটাশিয়াম-এর চিহ্ন হল ______।
✔️উত্তর: K।
💡৪০. ঠিক বা ভুল নির্বাচন করো : ধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী।
✔️উত্তর: ভুল।
💡৪১. ঠিক বা ভুল নির্বাচন করো : গাছের কাঁচা ফল পেকে যাওয়া উভমুখী ঘটনা।
✔️উত্তর: ভুল।
💡৪২. শূন্যস্থান পূরণ করো : প্রকৃতিতে দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকলে তাকে ______ বলে।
✔️উত্তর: মিথোজীবিতা বলে।
💡৪৩. শব্দ সাজিয়ে উত্তর লেখো : গ র সা সু ম কু।
✔️উত্তর: সাগরকুসুম।
✔️উত্তর: DAP (ডাইঅ্যামোনিয়াম ফসফেট) বা ইউরিয়া।
💡৪৫. একটি তরল ধাতুর নাম লেখো।
✔️উত্তর: পারদ।
💡৪৬. সোডিয়ামের চিহ্ন লেখো।
✔️উত্তর: Na।
💡৪৭. সম্পর্কের মধ্যে সমতা বিধান করো : পাউরুটি : ইস্ট :: দই : ______।
✔️উত্তর: ল্যাকটোব্যাসিলাস (Lactobacillus)।
💡৪৮. আমি একটি পানা, ধানখেতে আমায় চাষ করলে আর সার দিতে লাগে না। — আমি কে?
✔️উত্তর: অ্যাজোলা।
💡৪৯. ঠিক বা ভুল নির্বাচন করো : ডাইঅ্যামোনিয়াম ফসফেট একটি রাসায়নিক কীটনাশক।
✔️উত্তর: ভুল।
💡৫০. ঠিক বা ভুল নির্বাচন করো : চাল থেকে মুড়ি হওয়া একটি ভৌত পরিবর্তন।
✔️উত্তর: ভুল।
💡৫১. শূন্যস্থান পূরণ করো : কোনো দ্রবণ থেকে কঠিন পদার্থকে পৃথক করা যায় ______ পদ্ধতির সাহায্যে।
✔️উত্তর: কেলাসন।
💡৫২. শূন্যস্থান পূরণ করো : রজন ও গালা ______-এ দ্রাব্য।
✔️উত্তর: টার্পেনটাইন তেল বা অ্যালকোহল।
💡৫৩. পোশাক তৈরির জন্য আমরা সমাজের কোন্ শ্রেণির মানুষের ওপর নির্ভর করি?
✔️উত্তর: তঁতি বা দর্জি শ্রেণির মানুষের ওপর।
💡৫৪. ঠিক বা ভুল লেখো : দইতে অক্সালিক অ্যাসিড থাকে।
✔️উত্তর: ভুল।
💡৫৫. শূন্যস্থান পূরণ করো : দ্রবণ = ______ + ______।
✔️উত্তর: দ্রাব + দ্রাবক।
💡৫৬. শূন্যস্থান পূরণ করো : ______-এর চিহ্ন হল Mg।
✔️উত্তর: ম্যাগনেসিয়াম।
💡৫৭. শূন্যস্থান পূরণ করো : আদার ______ অংশকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি।
✔️উত্তর: কাণ্ড।
💡৫৮. ঠিক বা ভুল লেখো : কাশি হলে মধু খেলে উপশম হয়।
✔️উত্তর: ঠিক।
💡৫৯. শূন্যস্থান পূরণ করো : পাতার রং পালটে যাওয়া ______ পরিবর্তন।
✔️উত্তর: রাসায়নিক।
💡৬০. SO₂ সংকেতযুক্ত যৌগটির নাম লেখো।
✔️উত্তর: সালফার ডাইঅক্সাইড।
💡৬১. ঠিক বা ভুল নির্বাচন করো : ধাতু আলোতে চকচক করে।
✔️উত্তর: ঠিক।
💡৬২. বেমানান শব্দটি খুঁজে বার করো : তুলো গাছ, উকুন, যক্ষ্মার জীবাণু, স্বর্ণলতা।
✔️উত্তর: তুলো গাছ।
💡৬৩. ঠিক বা ভুল লেখো : উদ্ভিদ পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
✔️উত্তর: ঠিক।
💡৬৪. একটি ঘটনার উল্লেখ করো, যেক্ষেত্রে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একইসঙ্গে ঘটে।
✔️উত্তর: মোমবাতি জ্বলা।
💡৬৫. কেলাসন কাকে বলে?
✔️উত্তর: কোনো সম্পৃক্ত দ্রবণ থেকে দ্রাবকে কঠিন ও দানাদার আকারে পৃথক করার পদ্ধতিকে কেলাসন বলে।
💡৬৬. পর্যায়বৃত্ত ঘটনা কাকে বলে?
✔️উত্তর: যে ঘটনা একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে বারবার ফিরে আসে, তাকে পর্যায়বৃত্ত ঘটনা বলে।
💡৬৭. শূন্যস্থান পূরণ করো : বই বা খাতা বাঁধাই করতে লাগে ______ আঠা।
✔️উত্তর: রজন বা উদ্ভিদজাত আঠা।
💡৬৮. ঠিক বা ভুল লেখো : দই-এর সাজাতে যে ছত্রাক থাকে, তারাই দুধকে দই বানিয়ে দেয়।
✔️উত্তর: ভুল।
💡৬৯. অ্যামোনিয়ার সংকেত লেখো।
✔️উত্তর: NH₃।
💡৭০. সোনা মৌলিক পদার্থ না যৌগিক পদার্থ তা লেখো।
✔️উত্তর: মৌলিক পদার্থ।
💡৭১. মনুষ্যসৃষ্ট ঘটনা বলতে কী বোঝায়?
✔️উত্তর: মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে প্রকৃতিতে যে ঘটনাগুলো ঘটে, তাকে মনুষ্যসৃষ্ট ঘটনা বলে।
💡৭২. মৌচাকে ধোঁয়া দিয়ে যারা মধু জোগাড় করে তাদের কী বলে?
✔️উত্তর: মৌয়াল।
💡৭৩. সম্পর্কের মধ্যে সমতা বিধান করো : কুইনাইন : ম্যালেরিয়া :: ______ : উচ্চ রক্তচাপ।
✔️উত্তর: রেসারপিন।
👉Our WhatsApp Channel:লেখাপড়া Online.
<<<<<<<<<<<<<🌹সমাপ্ত🌹>>>>>>>>>>>

