✍️বিকল্পধর্মী প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
💡 ১. সবথেকে পুরোনো পাথরের অস্ত্র পাওয়া গেছে —
(a) কাশ্মীরের সোয়ান উপত্যকায়, (b) অরুণাচলে, (c) পটোয়ার মালভূমিতে, (d) মহাদহায়।
✔️ উত্তর: (a) কাশ্মীরের সোয়ান উপত্যকায়।
💡 ২. সরাই নহর রাইতে কীসের মতো যন্ত্র দেখা গেছে?
(a) কাস্তে, (b) জাঁতা, (c) ছুরি, (d) হাত কুঠার।
✔️ উত্তর: (b) জাঁতা।
💡 ৩. সবথেকে পুরোনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে —
(a) ইরান্নায়, (b) মেহেরগড়ে, (c) মেসোপটেমিয়ায়, (d) মিশরে।
✔️ উত্তর: (b) মেহেরগড়ে।
💡 ৪. বনে লাগা আগুনকে বলে —
(a) দাবানল, (b) হোমানল, (c) হিতানল, (d) অগ্ন্যুৎপাত।
✔️ উত্তর: (a) দাবানল।
💡 ৫. আদিম মানুষ ছিল —
(a) যাযাবর, (b) গ্রামবাসী, (c) শহরবাসী, (d) কৃষিজীবী।
✔️ উত্তর: (a) যাযাবর।
💡 ৬. হরপ্পা সভ্যতা ছিল —
(a) প্রাক্-ইতিহাস যুগের সভ্যতা, (b) প্রায়-ইতিহাস যুগের সভ্যতা, (c) ইতিহাস যুগের সভ্যতা, (d) লৌহ যুগের সভ্যতা।
✔️ উত্তর: (b) প্রায়-ইতিহাস যুগের সভ্যতা।
💡 ৭. মানুষ পশুপালন করতে শেখে —
(a) পুরোনো পাথরের যুগে, (b) মাঝের পাথরের যুগে, (c) নতুন পাথরের যুগে, (d) তাম্র-প্রস্তর যুগে।
✔️ উত্তর: (c) নতুন পাথরের যুগে।
💡 ৮. ভীমবেটকা গুহা অবস্থিত —
(a) মধ্যপ্রদেশে, (b) উত্তরপ্রদেশে, (c) কর্ণাটকে, (d) রাজস্থানে।
✔️ উত্তর: (a) মধ্যপ্রদেশে।
💡 ৯. হরপ্পা সভ্যতা ছিল —
(a) পাথরের যুগের, (b) লোহার যুগের, (c) তামা ও ব্রোঞ্জ যুগের, (d) কাঁসা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা।
✔️ উত্তর: (c) তামা ও ব্রোঞ্জ যুগের।
💡 ১০. ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরোনো পাথরের অস্ত্র পাওয়া গেছে —
(a) নর্মদা, (b) কাশ্মীরের সোয়ান, (c) ব্রহ্মপুত্র নদের, (d) কাবেরী নদীর-উপত্যকায়।
✔️ উত্তর: (b) কাশ্মীরের সোয়ান।
💡 ১১. হোমিনিড হল —
(a) পরিযায়ী পাখির ঝাঁক, (b) গবাদিপশুর দল, (c) মানুষের পরিবার, (d) শিম্পাঞ্জির পরিবার।
✔️ উত্তর: (c) মানুষের পরিবার।
💡 ১২. মহেন-জো-দারো কেন্দ্রটি আবিষ্কৃত হয় —
(a) ১৯২০, (b) ১৯২১, (c) ১৯২২, (d) ১৯২৩ খ্রিষ্টাব্দে।
✔️ উত্তর: (c) ১৯২২।
💡 ১৩. হোমো হাবিলিস আনুমানিক কত বছর আগে পৃথিবীতে ছিল? —
(a) ৪০ লক্ষ থেকে ৩০ লক্ষ, (b) ২৬ লক্ষ থেকে ১৭ লক্ষ, (c) ২০ লক্ষ থেকে ৩০ হাজার, (d) ২ লক্ষ ৩০ হাজার বছর আগে।
✔️ উত্তর: (b) ২৬ লক্ষ থেকে ১৭ লক্ষ।
💡 ১৪. ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরোনো পাথরের অস্ত্র পাওয়া যায় কোথায়? —
(a) নর্মদা, (b) কাশ্মীরের সোয়ান, (c) ব্রহ্মপুত্র নদের, (d) কর্ণাটকের হুন্সগি উপত্যকায়।
✔️ উত্তর: (b) কাশ্মীরের সোয়ান।
💡 ১৫. মেহেরগড় সভ্যতার নিদর্শন পাওয়া গেছে —
(a) গোমাল গিরিপথের নিকট, (b) বোলান গিরিপথের নিকট, (c) সিন্ধু উপত্যকায়, (d) গাঙ্গোয উপত্যকায়।
✔️ উত্তর: (b) বোলান গিরিপথের নিকট।
💡 ১৬. প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটা পাথর দিয়ে আরেকটা পাথরকে জোরে আঘাত করে পাথরের অস্ত্র বানাত —
(a) হোমো স্যাপিয়েন্সরা, (b) হোমো হাবিলিসরা, (c) হোমো ইরেক্টাসরা, (d) অস্ট্রালোপিথেকাসরা।
✔️ উত্তর: (b) হোমো হাবিলিসরা।
💡 ১৭. দল বেঁধে পশুপ শিকার করত, পশুর মাংস পুড়িয়ে খেত ও পশুর চামড়া পরত —
(a) হোমো হাবিলিসরা, (b) অস্ট্রালোপিথেকাসরা, (c) হোমো স্যাপিয়েন্সরা, (d) হোমো ইরেক্টাসরা।
✔️ উত্তর: (c) হোমো স্যাপিয়েন্সরা।
💡 ১৮. খ্রিষ্টপূর্ব কত থেকে খ্রিষ্টপূর্ব ১৮০০ অব্দ পর্যন্ত হরপ্পা সভ্যতার উন্নতির সময়? —
(a) ২৫০০, (b) ২৬০০, (c) ২৭০০, (d) ২৮০০।
✔️ উত্তর: (b) ২৬০০।
💡 ১৯. বুদ্ধিমান মানুষ বলা হয় —
(a) হোমো হাবিলিস, (b) হোমো ইরেক্টাস, (c) হোমো স্যাপিয়েন্স, (d) অস্ট্রালোপিথেকাস-কে।
✔️ উত্তর: (c) হোমো স্যাপিয়েন্স।
💡 ২০. মানব ইতিহাসে পাথরের যুগকে সাধারণভাবে ক'টি পর্যায়ে ভাগ করা হয়? —
(a) চারটি, (b) তিনটি, (c) দুটি, (d) পাঁচটি।
✔️ উত্তর: (b) তিনটি।
💡 ২১. হরপ্পা সভ্যতা প্রায় কত লক্ষ বর্গকিলোমিটার জুড়ে ছড়িয়ে ছিল? —
(a) পাঁচ, (b) সাত, (c) নয়, (d) এগারো।
✔️ উত্তর: (b) সাত।
💡 ২২. আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার —
(a) ধাতু, (b) চাকা, (c) আগুন, (d) তামা।
✔️ উত্তর: (c) আগুন।
💡 ২৩. হোমো হাবিলিস বলা হত —
(a) দক্ষ, (b) বুদ্ধিমান, (c) দণ্ডায়মান, (d) বোকা-মানুষকে।
✔️ উত্তর: (a) দক্ষ।
💡 ২৪. ভারতীয় উপমহাদেশে কোন সভ্যতায় প্রথম নগর গড়ে উঠেছিল? —
(a) মেহেরগড়, (b) মেসোপটেমীয়, (c) হরপ্পা, (d) মিশরীয়-সভ্যতায়।
✔️ উত্তর: (c) হরপ্পা।
💡 ২৫. হোমো হাবিলিস বলা হত —
(a) দক্ষ, (b) বুদ্ধিমান, (c) দণ্ডায়মান, (d) আদিম-মানুষকে।
✔️ উত্তর: (a) দক্ষ।
💡 ২৬. ভীমবেটকা গুহা অবস্থিত —
(a) পশ্চিমবঙ্গে, (b) গোয়ায়, (c) মধ্যপ্রদেশে, (d) উত্তরপ্রদেশে।
✔️ উত্তর: (c) মধ্যপ্রদেশে।
💡 ২৭. মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন —
(a) চার্লস ম্যাসন, (b) জঁ ফ্রাঁসোয়া জাজিজ, (c) কানিংহাম, (d) জন মার্শাল।
✔️ উত্তর: (b) জঁ ফ্রাঁসোয়া জাজিজ।
💡 ২৮. আদিম মানুষ প্রথমে —
(a) রান্না করা খাবার, (b) পোড়া মাংস, (c) কাঁচা মাংস ও ফলমূল, (d) সেদ্ধ করা খাবার খেত।
✔️ উত্তর: (c) কাঁচা মাংস ও ফলমূল।
💡 ২৯. আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার —
(a) ধাতু, (b) চাকা, (c) আগুন, (d) কৃষিকাজ।
✔️ উত্তর: (c) আগুন।
💡 ৩০. হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হত —
(a) পাথর দিয়ে, (b) পোড়া ইট দিয়ে, (c) কাঠ দিয়ে, (d) মাটি দিয়ে।
✔️ উত্তর: (b) পোড়া ইট দিয়ে।
💡 ৩১. আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার —
(a) চাকা, (b) আগুন, (c) ধাতু, (d) কৃষিকাজ।
✔️ উত্তর: (b) আগুন।
💡 ৩২. ১৯৭৪ খ্রিষ্টাব্দে হাদার নামক জায়গায় যে কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে তা হল —
(a) হোমো হাবিলিস, (b) অস্ট্রালোপিথেকাস, (c) হোমো স্যাপিয়েন্স, (d) হোমো ইরেক্টাস।
✔️ উত্তর: (b) অস্ট্রালোপিথেকাস।
💡 ৩৩. একমাত্র কোনো সিটাডেল ছিল না —
(a) লোথালে, (b) কালিবঙ্গানে, (c) চানহুদারোতে, (d) ঢোলাবীরাতে।
✔️ উত্তর: (c) চানহুদারোতে।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
💡 ১. শূন্যস্থান পূরণ করো : সংস্কৃতি থেকে ______ আলাদা।
✔️ উত্তর: সভ্যতা।
💡 ২. শূন্যস্থান পূরণ করো : মেহেরগড় ______ গিরিপথের থেকে খানিক দূরে অবস্থিত।
✔️ উত্তর: বোলান।
💡 ৩. আদিম মানুষের প্রথম হাতিয়ার কী ছিল?
✔️ উত্তর: আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর।
💡 ৪. মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতার ক-টি সিলমোহর পাওয়া গেছে?
✔️ উত্তর: মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতার ২৩টি সিলমোহর পাওয়া গেছে।
💡 ৫. হুন্সগি উপত্যকা কোথায় অবস্থিত?
✔️ উত্তর: হুন্সগি উপত্যকা কর্ণাটকের গুলবার্গা জেলায় অবস্থিত।
💡 ৬. হরপ্পা সভ্যতার পূর্ব ও পশ্চিম সীমা কী ছিল?
✔️ উত্তর: হরপ্পা সভ্যতার পূর্ব সীমা ছিল উত্তরপ্রদেশের আলমগীরপুর এবং পশ্চিম সীমা ছিল বালুচিস্তানের সুতকাজেনডোর।
💡 ৭. জাঁতা কী?
✔️ উত্তর: জাঁতা হলো শস্য পেষার জন্য ব্যবহৃত এক প্রকার পাথরের যন্ত্র।
💡 ৮. হরপ্পা সভ্যতায় বিদেশে কী কী জিনিস রপ্তানি করা হত?
✔️ উত্তর: হরপ্পা সভ্যতায় বিদেশে প্রধানত সুতিবস্ত্র, হাতির দাঁতের তৈরি সামগ্রী ও গয়না রপ্তানি করা হত।
💡 ৯. শূন্যস্থান পূরণ করো : টারো-টারো কথার অর্থ ______।
✔️ উত্তর: ষাঁড় ষাঁড়।
💡 ১০. শূন্যস্থান পূরণ করো : এখনও পর্যন্ত পৃথিবীর সবথেকে পুরোনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে ______ সভ্যতায়।
✔️ উত্তর: মেহেরগড়।
💡 ১১. ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া গেছে কত সালে?
✔️ উত্তর: ১৯৫৭ সালে।
💡 ১২. কোন সময়কালকে মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্ব ধরা হয়?
✔️ উত্তর: খ্রিষ্টপূর্ব ৪৩০০ থেকে ৩২০০ অব্দ পর্যন্ত।
💡 ১৩. ঠিক না ভুল লেখো : নতুন পাথরের যুগে মানুষ কৃষিকাজ শেখে।
✔️ উত্তর: ঠিক।
💡 ১৪. ঠিক না ভুল লেখো : হরপ্পা সভ্যতা প্রাক্-ঐতিহাসিক যুগের সভ্যতা।
✔️ উত্তর: ভুল।
💡 ১৫. শূন্যস্থান পূরণ করো : ______ প্রথম আগুনের ব্যবহার শিখেছিল।
✔️ উত্তর: হোমো ইরেক্টাস।
💡 ১৬. শূন্যস্থান পূরণ করো : একমাত্র ______ এলাকায় কোনো সিটাডেল ছিল না।
✔️ উত্তর: চানহুদারো।
💡 ১৭. বেমানান শব্দটি খুঁজে বের করো : এশিয়া, আফ্রিকা, আমেরিকা, রাজস্থান।
✔️ উত্তর: রাজস্থান।
💡 ১৮. বেমানান শব্দটি খুঁজে বের করো : লোথাল, কলকাতা, মেহেরগড়, কালিবঙ্গান।
✔️ উত্তর: কলকাতা।
💡 ১৯. বেমানান শব্দটি খুঁজে বের করো : আফ্রিকা, মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান।
✔️ উত্তর: আফ্রিকা।
💡 ২০. বেমানান শব্দটি খুঁজে বের করো : ঘোড়া, হাতি, গন্ডার, ষাঁড়।
✔️ উত্তর: ঘোড়া।
💡 ২১. ভারতীয় উপমহাদেশের কোথায় দু-দিকে ধারওয়ালা ছুরি পাওয়া গেছে?
✔️ উত্তর: সোয়ান উপত্যকায়।
💡 ২২. পৃথিবীর কোথায় সবথেকে পুরোনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে?
✔️ উত্তর: মেহেরগড়ে।
👉Our WhatsApp Channel:লেখাপড়া Online.
<<<<<<<<<<<<<🌹সমাপ্ত🌹>>>>>>>>>>>

