No title

🌹এস কে অ্যাকাডেমি 🌹

দশম শ্রেণির গণিত মকটেস্ট (দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন)

পূর্ণমান: ৪০ | সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট

১. সঠিক উত্তরটি নির্বাচন করো: (যেকোনো ৫টি) [১ × ৫ = ৫]
(i) দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে,তাদের আয়তনের অনুপাত-(a) 64:27 (b) 4:3 (c ) 27:64(d) 3:4

(ii) দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে , তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত-(a) 1:2 (b) 1:4 (c) 1:8 (d) 1:16

(iii) অংশীদারি কারবারে তিনজনের মূলধনের অনুপাত 1/2 : 1/3 : 1/4 হলে বছরের শেষে মোট লাভ 1300 টাকা হলে প্রথম ব্যক্তির লাভ হবে—
(ক) 600 টাকা (খ) 400 টাকা (গ) 300 টাকা
(iv) পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যাবসায় নিয়োজিত করে । লভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে যে অনুপাতে তা হলো-(a) 3:2 (b) 5:6 (c) 6:5 (d) 9:5
(v) একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুন আয়তনের সংখ্যামান সমান হলে, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য-(a) 1 একক (b) 2 একক (c ) 3 একক (d) 4 একক।
(vi) অংশীদারি কারবার সাধারণত কত প্রকারের হয়?-(a) ১ প্রকার (b) ২ প্রকার (c) ৩ প্রকার (d) ৪ প্রকার।
২. নিচের প্রশ্নগুলির উত্তর দাও: (যেকোনো ৫টি) [২ × ৫ = ১০]
(i) একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধ কত?
(ii) A এবং B যৌথভাবে 10000 টাকা দিয়ে ব্যবসা শুরু করল। বছরে লাভ হলো 2000 টাকা। A-এর লভ্যাংশ 1200 টাকা হলে B-এর মূলধন কত? 
(iii) দুজনের একটি অংশীদারি ব্যাবসায় মোট লাভ হয় 1500 টাকা । রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে, আফতাবের মূলধন কত তা হিসাব করে লিখি।
(iv) একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
(v) জয়ন্ত ,অজিত এবং কুনাল মোট 15000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যাবসা শুরু করে । বছরের শেষে জয়ন্ত ,অজিত এবং কুনালের যথাক্রমে লাভ হয় 800 টাকা ,1000 টাকা এবং 1200 টাকা । জয়ন্ত কত টাকা ব্যাবসায় নিয়োজিত করে হিসাব করি । 
(vi) একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল = S এবং আয়তন = V হলে, S3/V2 এর মান কত তা লিখি ।(π এর মান না বসিয়ে )
৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: (যেকোনো ৩টি) [৪ × ৩ = ১২]
(i) একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি.। ওই গোলাটিতে কত ঘন সেমি. লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি ।
(ii) বছরের শুরুতে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবেন?
(iii) 28 সেমি ব্যাসবিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে কতটা পরিমাণ জল অপসারিত হবে তা নির্ণয় করো।
(iv) তিন বন্ধু যথাক্রমে 8000 টাকা, 10000 টাকা ও 12000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করল। মোট লাভের পরিমাণ 15,000 টাকা হলে মূলধনের অনুপাতে কে কত টাকা পাবে? 
(vi)নিয়ামত চাচা ও করবীদিদি যথাক্রমে 30000 টাকা ও 50000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যাবসা আরম্ভ করলেন । 6 মাস  পর নিয়ামত চাচা আরও 40000 টাকা লগ্নি করলেন , কিন্তু করবী দিদি ব্যাক্তিগত প্রয়জনে 10000 টাকা তুলে নিলেন । বছরের শেষে যদি 19000 টাকা লাভ হয়ে থাকে , তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে লিখি ।
৪. যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও:[৫ ×১ = ৫]
(i) একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো।
(iii) একটি ত্রিভুজ অঙ্কন করো যার বাহুত্রয় যথাক্রমে 5 সেমি, 6 সেমি ও 7 সেমি এবং ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো।
৫. যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও:[৪ × ১ = ৪]
(i) প্রমাণ করো যে, বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সাথে বহিঃস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে।
(ii) প্রমাণ করো যে, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত।
<<<<<<<<<<<<<<<🌹সমাপ্ত🌹>>>>>>>>>>>> 




 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.