No title

🌹এস কে অ্যাকাডেমি 🌹

নবম শ্রেণির গণিত মকটেস্ট (দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন)

পূর্ণমান: 40 | সময়: 1 ঘণ্টা 30 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করো: (যেকোনো 5টি) [1 × 5 = 5]
(i) একটি দ্রব্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 10:11 হলে, শতকরা লাভ কত?
(ক) 9% (খ) 10% (গ) 11%
(ii) আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি হলো- 
(ক) (দৈর্ঘ্য×প্রস্থ) ঘনএকক(খ)(দৈর্ঘ্য×প্রস্থ) বর্গএকক (গ) (দৈর্ঘ্য×প্রস্থ)একক।
(iii) বিক্রয়মূল্যের ওপর 20% লাভ হলে, ক্রয়মূল্যের ওপর লাভের হার কত?
(ক) 25% (খ) 15% (গ) 30%
(iv) একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ক্ষেত্রফল হবে-
(ক) 8 বর্গসেমি(খ) 16 বর্গসেমি (গ) 12 বর্গসেমি।
(v) একটি আয়তকার মাঠের  দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 3 মিটার। মাঠটির চারিদিক বেড়া দিয়ে ঘিরতে কত মিটার বেড়া লাগবে?
(ক) 12 মিটার (খ) 16 মিটার (গ) 14 মিটার।
(vi) একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হল । জামাটির ক্রয়মূল্য-(ক) 380 টাকা (খ) 400 টাকা (গ )  420 টাকা (ঘ) 450 টাকা। 
2. নিচের প্রশ্নগুলির উত্তর দাও: (যেকোনো 5টি) [2 × 5 = 10]
(i) একটি ঘড়ি 560 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হলো। ঘড়িটির ক্রয়মূল্য কত ছিল?
(ii) সময়মত ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায় । সুমনবাবু সময়মত ইলেকট্রিক বিক জমা দিয়ে 54 টাকা  ছাড় পেলেন । তাঁর ইলেকট্রিক বিল কত ছিল ?
(iii) একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত ? 
(iv) একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 12 সেমি ও প্রস্থ 8 সেমি হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
(v) ক্রয়মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয়মূল্যের ওপর শতকরা লাভ কত?
(vi) 110 টি আম বিক্রি করে 120 টি আমের ক্রয়মূল্য পেলে শতকরা লাভ কত?
3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: (যেকোনো 5টি) [4 × 5= 20]
(i) বিরাটি মহাজাতি সঙ্ঘের আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4 :3 ; মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায় । মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি ।
(ii) নিয়ামতচাচা প্রতিটি 5 টাকা দরে 150 টি ডিম কিনেছেন । কিন্তু দোকানে এনে দেখলেন 8 টি ডিম ফেটে গেছে  এবং 7 টি ডিম পচা । প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে , নিয়ামতচাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি।
(iii) প্রতি বর্গমিটারে 3.50 টাকা হিসাবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা । প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে সমরদের জমিটির চারধারে একি উচ্চতার বেড়া দিতে কত খরচ হবে হিসাব করে লিখি ।
(iv) সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন । যদি ঘড়িটি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয় তাহলে হিসাব করে দেখি  তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন ?
(v)একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 30 মিটার। বাগানের বাইরে চারধারে 2.5 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত?
(vi)আফসারচাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং কাঠের চেয়ার দুটির প্রত্যেকটির ধার্যমূল্য ঠিক করলেন 1250 টাকা । তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন । যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন , তাহলে তার মোটের ওপর শতকরা কত লাভ বা ক্ষতি হল । 
(vii) আমার দিদি অরুন মামার দোকান থেকে 255 টাকার একটি ছাতা কিনল । অরুন মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন , তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি । 
4. উপপাদ্য: (যেকোনো 1টি) [5 × 1 = 5]
(i) প্রমাণ করো যে, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক।
(ii)প্রমাণ করো যে, একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান।
<<<<<<<<<<<<<<🌹সমাপ্ত🌹>>>>>>>>>>>>> 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.